Friday 24 July 2026,

নিজেকে ছাড়িয়ে চঞ্চল চৌধুরী

প্রকাশিত : 08:26 AM, 26 January 2023 Thursday 223 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বাংলাদেশে যে কজন অভিনেতাকে ভার্সেটাইল বলা হয় তার মধ্যে অন্যতম চঞ্চল চৌধুরী। বলা যায় এ মুহূর্তে তার অবস্থান শীর্ষে।

দেশে তো বটেই, ভারতেও তার নাম-ডাক ছড়িয়ে পড়েছে। সেই ডাক পৌঁছে গেছে বলিউডের প্রখ্যাত অভিনেতা ‘বিগ বি’খ্যাত কিংবদন্তি অমিতাভ বচ্চনের কানেও।

কিছুদিন আগেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখোমুখি দেখা ও পরিচয় হয় দুজনার মধ্যে। সেদিন চঞ্চলকে দেখলেন, মাপলেন। কয়েকদিন পরই সেটা ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে পোস্ট করে জানিয়ে দিলেন অমিতাভ। চঞ্চলকে জানালেন শুভকামনা। সঙ্গে জুড়ে দিয়েছেন চঞ্চলেরই নতুন একটি সিনেমার পোস্টার। যে পোস্টারে শোভা পাচ্ছিল প্রখ্যাত নির্মাতা মৃণাল সেন রূপী চঞ্চল চৌধুরী।

পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জির ‘পদাতিক’ সিনেমায় অভিনয় করছেন চঞ্চল। এ সিনেমার গল্প কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনকে নিয়ে। তারই বায়োগ্রাফি এটি। আর এতেই মৃণাল সেনের চরিত্রে অভিনয় করছেন চঞ্চল। সে সিনেমারই পোস্টার শেয়ার করে অমিতাভ বচ্চন শুভেচ্ছা জানিয়েছেন তাকে। কলকাতার কাজ আগেও করেছেন এ অভিনেতা। কিন্তু নিজেকে ছাড়িয়ে যাওয়ার মতো কাজ এটাই। যদিও সিনেমাটির শুটিং এখনো শেষ হয়নি, মুক্তি পায়নি, তাহলে কীভাবে ছাড়িয়ে গেল সে প্রশ্ন এসেই যায়।

উত্তর হচ্ছে, চঞ্চলের অভিনয় দক্ষতা। যার ওপর বিশ্বাস রেখেছেন সৃজিত, আর অমিতাভ যার সঙ্গে কিছুক্ষণ মিশেই বুঝে গেছেন জাত অভিনেতা কাকে বলে! মূলত নিজেকে ছাড়িয়ে যাওয়ার রহস্য এখানেই। সিনেমাটি মুক্তির পর নিশ্চইয় সেটা হিসাব কষে বুঝিয়ে দেবেন চঞ্চল চৌধুরী। অপেক্ষা সেদিনের।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT