Wednesday 23 September 2026,

নারী ক্রিকেটে ইংলিশ তারকার নতুন রেকর্ড

প্রকাশিত : 09:42 PM, 1 April 2024 Monday 180 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

নারী ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার শার্লি ডিন। ওয়ানডেতে মাত্র ২৬ ইনিংস খেলে ৫০ উইকেট শিকারের রেকর্ড গড়েন শার্লি ডিন।

এই রেডর্ক গড়ার পথে শার্লি ডিন ভেঙে দিলেন অস্ট্রেলিয়ার বাঁ হাতি স্পিনার লিন ফুলস্টোনের নজির। তিনি ২৭ ইনিংসে ৫০ উইকট শিকার করেছিলেন।

নিউজিল্যান্ডের ব্রুক হ্যালিডেকে আউট করার সঙ্গে সঙ্গে এই নজির গড়েন তিনি। এরপর সুজি বেটস এবং লিয়া তাহুহুকেও আউট করেন। ৯ ওভার বল করে ৫৭ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। নিউজিল্যান্ড অলআউট হয়ে যায় ২০৭ রানে।

শুধু বল নয়, ব্যাট হাতেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন শার্লি। তিনি ৭০ বলে অপরাজিত ৪২ রান করেন। নিউজিল্যান্ডকে চার উইকেটে হারায় ইংল্যান্ড।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT