Friday 07 August 2026,

দোনবাস পুতিনের কাছে কেন গুরুত্বপূর্ণ

প্রকাশিত : 10:28 PM, 31 May 2022 Tuesday 240 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইউক্রেনে এখন আসল লড়াই হচ্ছে দোনবাসে। এই দোনবাস গত কয়েক বছর ধরে যুদ্ধের মধ্যে রয়েছে। কিন্তু বর্তমানে অঞ্চলটি রয়েছে সবচেয়ে তীব্র যুদ্ধের মধ্যে।

ইউক্রেনের পূর্ব দিকের পুরোটা জুড়েই রয়েছে দোনবাস প্রদেশ। আর ২০১৪ সালে রাশিয়া এখানে হামলা করার পর থেকেই অঞ্চলটি দ্বন্দ্বের সম্মুখভাগে রয়েছে।

কিন্তু অঞ্চলটির মানুষ, যারা আট বছর ধরে যুদ্ধের মধ্যে পড়ে বিপর্যস্ত হয়ে আছে, এখন আরও তীব্র হামলার মধ্যে পড়েছে।

রাশিয়ার সেনারা এখন লুহানেস্কের সেভেরোদোনেৎস্কের কাছে আছেন। ধীরে ধীরে কিছু অঞ্চলে তারা সফলতা পাচ্ছে। তবে রাশিয়ার কিছু আক্রমণ প্রতিহত করেছে ইউক্রেনীয় সেনারা।

রাজধানী কিয়েভ এবং কেন্দ্রীয় অঞ্চলগুলো দখল করতে ব্যর্থ হওয়ার অর্থ হলো এখন দোনবাস রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রধান সামরিক লক্ষ্য।

দোনবাসে রাশিয়ার জয় পাওয়ার বিষয়টি পশ্চিমা দেশগুলোর জন্য আতঙ্কের বিষয়। কিন্তু রুশ সেনারা এখানে জয় পেলে পুতিনের যুদ্ধ জয়ের সম্ভাবনা বেড়ে যাবে।

সূত্র: সিএনএন

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT