Friday 25 September 2026,

দায়িত্ব ছাড়ার ঘোষণা জাভির, যা বললেন বার্সা সভাপতি

প্রকাশিত : 12:02 PM, 3 February 2024 Saturday 184 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বেশ কয়েক দিন ধরেই টানা ব্যর্থতার জেরে জাভি হার্নান্দেজ বার্সেলোনার দায়িত্ব ছাড়তে পারেন বলে গুঞ্জন শোনা গেছে। অবশেষে সে গুঞ্জনই সত্যি হলো— দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ বার্সেলোনা। গত ২৭ জানুয়ারি রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে হারের পর সাবেক এ তারকা মিডফিল্ডার এ ঘোষণা দেন।

চলতি মৌসুম শেষ হলেই বার্সেলোনা ছাড়বেন জাভি। তবে কাতালান ভাষার রেডিও চ্যানেল আরএসি ওয়ানকে দেওয়া সাক্ষাৎকারে বার্সা সভাপতি লাপোর্তা বললেন, জাভিকে ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা তারা করবেন।
তিনি বলেন, আমার মনে হয়েছিল (ভিয়ারেয়ালের বিপক্ষে ওভাবে) হারের কারণেই জাভি হঠাৎ ওই সিদ্ধান্ত নিয়েছিল। তবে পরে তার ভাবনাটা আমি শুনেছি এবং বুঝতে পেরেছি যে, সে এই বিষয়ে অনেক ভেবেছে। অনেক কিছু ভেবেই সে কথাটা বলেছে। সে বলেছে যে, চলতি মৌসুম শেষে সরে দাঁড়াবে এবং চুক্তির বাকি একটা বছর ছেড়ে দেবে। আমি অবশ্য বলে দিয়েছি, তাকে ধরে রাখতে যদি আমাদের লড়াই করতে হয়, তো করব।
সময়টা মোটেও ভালো যাচ্ছে না বার্সার। যার দায় নিজের কাঁধে নিচ্ছেন জাভি। তবে লাপোর্তা হারের দায় পুরোটা কোচের কাঁধে দিতে চান না। ফল যেমনই হোক না কেন, শিরোপা সম্ভাবনা অবশিষ্ট থাকুক বা না থাকুক, জাভিকে বরখাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিলেন লাপোর্তা।

তিনি বলেন, মানুষটা জাভি বলেই আমি তার প্রস্তাব গ্রহণ করেছি। তাকে ছাঁটাই করার কথা কখনো ভাবিনি। আমি চাই, মৌসুমের শেষ পর্যন্ত সে থাকুক। যাই হোক না কেন, তাকে আমি বরখাস্ত করব না। এমন কিছু তার প্রাপ্য নয়। তার প্রাপ্য আমাদের সমর্থন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT