Friday 28 August 2026,

তামিম জানালেন, সাকিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়া সম্ভব

প্রকাশিত : 05:16 PM, 26 February 2023 Sunday 228 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ঢাকার মাটিতে এই সপ্তাহে শুরু হতে চলেছে ইংল্যান্ড সিরিজ। সিরিজের আগে আলোচনায় এসেছে সাকিব আল হাসান ও তামিম ইকবালের পারস্পরিক সম্পর্কে ফাটল ধরার খবর। যা এসেছে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের মুখ থেকে। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল যা নিয়ে সংবাদমাধ্যমে খোলামেলা কথা বললেন এবার।

সাকিবের সঙ্গে সম্পর্কের শীতলতার বিষয়টি সরাসরি অস্বীকার করেননি বাঁহাতি ওপেনার তামিম। তবে দলে এর কোনো প্রভাব পড়ে না বলে জোড় দাবি করেন। বলে দেন, মাঠে খেলার বাইরের অন্য কোনো কিছুই গুরুত্বপূর্ণ না।

ওয়ানডে অধিনায়ক তামিম স্পষ্টভাবে জানিয়েছেন মাঠের মধ্যে তাদের সবকিছুই ঠিক, মাঠের বাইরে কি সেটা কোনো ম্যাটার (ব্যাপার) করে না। ইংল্যান্ড সিরিজের আগে সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তামিম।

তামিম বলেন, ‘আমার কাছে মনে হয় সবচেয় গুরুত্বপূর্ণ জিনিস হলো আমি, সাকিব যখন বাংলাদেশ দলের জার্সি পড়ি, মাঠে যখন নামি, তখন আমি আমার সেরাটা দিই, সে তার সেরাটা দেয়। আমি যখন অধিনায়কত্ব করি তখন যেকোনো পরামর্শ চাই। সে আমাকে পরামর্শ দেয়। আবার সে যখন অধিনায়কত্ব করে তখন তার কোনো পরামর্শের প্রয়োজন হলে আমি সেটার জন্য প্রস্তুত থাকি। এর বাইরে কিছু নেই। এর বাইরে কোনো কিছু ম্যাটার করে না (নাথিং এলস ম্যাটার)।’

সাকিব-তামিম বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকা। তাদের দ্বন্দ্ব নিশ্চয়ই দলের জন্যও খারাপ বার্তাই দেয়। এই সম্পর্ক কি ঠিক হওয়া সম্ভব? এমন প্রশ্নে তামিমের জবাব, ‘সম্ভব সবকিছুই। এভ্রিথিং ইজ পসিবল।’

তবে পাপনের সাক্ষাৎকারে উঠে এসেছে, এই দুজনের দ্বন্দ্ব মেটাতে চেয়েছিলেন খোদ বিসিবি সভাপতি। এর বাইরেও চেষ্টা চলেছে। একবার নাকি দুজন মুখোমুখিও হয়েছিলেন। তামিম সাড়া দিলেও সম্পর্ক ঠিক করার ব্যাপারে খুব একটা আগ্রহী ছিলেন না সাকিব। এ নিয়েও জানতে চাওয়া হয় তামিমের কাছে। জবাবে তিনি বলেছেন, ‘যা হয়েছে, দুজন ব্যক্তির মধ্যে হয়েছে। তারা দলের গুরুত্বপূর্ণ দুজন। এটা ওই রুমেই আটকে থাকা দরকার। আমি এটা নিয়ে মন্তব্য করতে চাই না।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT