মঙ্গলবার ২৩ জুন ২০২৬, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তাইজুলের ঘূর্ণি, পঞ্চাশের আগে ৩ উইকেট হারাল ইংল্যান্ড

প্রকাশিত : ০৫:২১ অপরাহ্ণ, ১ মার্চ ২০২৩ বুধবার ২০৯ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে ভালো করতে পারেনি বাংলাদেশ। ৪৭.২ ওভারে অলআউট হয়েছে ২০৯ রানে। জবাব দিতে নামা ইংল্যান্ড শিবিরে শুরুতেই তিন ধাক্কা দিয়েছেন দুই বাঁ-হাতি স্পিনার সাকিব ও তাইজুল।

ইংল্যান্ড ১৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৫ রানে ব্যাট করছে। তিনে নামা ডেভিড ম্যালান ২২ রানে খেলছেন। তার সঙ্গী জস বাটলার।

এর আগে ওপেনার জেসন রয় ৪ রান করে সাকিবের বলে তামিমের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন। অন্য ওপেনার ফিল সল্ট ১২ রান করে তাইজুলের বলে বোল্ড হয়েছেন। এরপর বাঁ-হাতি স্পিনার তাইজুল ৬ রান করা জেমস ভিন্সিকে স্টাম্পিং-এর ফাঁদে ফেলেছেন।

এর আগে বাংলাদেশের হয়ে ৮২ বলে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেছেন তিনে নামা নাজমুল শান্ত। ছয়টি চারের শটে ওই রান করেন তিনি। এছাড়া মাহমুদউল্লাহ ৩১, তামিম ইকবাল ২৩ ও মুশফিকুর রহিম ১৭ রান করেছেন।

ইংল্যান্ডের হয়ে পেসার জোফরা আর্চার ও মার্ক উড এবং স্পিনার মঈন আলী ও আদিল রশিদ দুটি করে উইকেট নিয়েছেন। উইল জ্যাক ও ক্রিস ওকস নিয়েছেন একটি করে উইকেট।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT