Friday 24 July 2026,

ডিপফেক ছবি নির্মাতাকে অভিশাপ দিলেন টেলর সুইফট

প্রকাশিত : 09:54 AM, 28 January 2024 Sunday 192 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

আধুনিক এআই বিশ্বে তারকারা শিকার হচ্ছেন ডিপফেক ভিডিওর কিংবা ছবির। যেখানে এআইয়ের (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট) মাধ্যমে অন্য কোনো অশ্লীল বা নগ্ন নারীর ছবির সঙ্গে তারকাদের মাথা জুড়ে দিয়ে ইন্টারনেটে প্রকাশ করা হচ্ছে।

এ রকম একটি ছবির শিকার হয়েছেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী টেলর সুইফট। তার একটি ডিপফেক ছবি মাত্র তিন দিন আগে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। যেটি এখন পর্যন্ত ৪৫ মিলিয়নের বেশি দর্শক দেখেছেন।

আর এ ছবির কারণে খুবই বিরক্তি এই গায়িকা, অভিনেত্রী। তিনি এর নির্মাতাদের নরকের অভিশাপ দিয়েছেন। বলেছেন, ‘আমি খুবই বিব্রত ও বিরক্ত এসব নিয়ে। এগুলো যারা করে তারা নরকে যাক।’

যদিও সোশ্যাল মিডিয়া এক্স-এ (পূর্বে টুইটার) এ ছবিটি প্রকাশ হয়েছিল এবং সেটা মুছতে সময় লেগেছিল প্রায় ১৭ ঘণ্টা। তার আগেই এটি ভাইরাল হয়ে যায়। এক্স থেকে মুছে ফেললেও সেটি অন্যান্য মাধ্যমে এখনো রয়ে গেছে।

অবশ্য এ ছবি নিয়ে অনুরাগীরা টেলরের পাশেই রয়েছেন। এটা নিয়ে তার ভক্তরাও বেশ ক্ষিপ্ত। তারা বলছেন, ‘এভাবে যৌন হেনস্তা করা একেবারেই আইন বিরুদ্ধ। যদিও অতি শিগ্গির বন্ধ করা উচিত।’

উল্লেখ্য, টেলর সুইফট ডিপফেক ছবির একমাত্র শিকার নন! এর আগে, টম হ্যাঙ্কস, টম ক্রুজ, এমা ওয়াটসন, ক্রিস্টেন বেল এবং স্টিভ হার্ভেও ডিপফেক ছবির শিকার হয়েছিলেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT