Thursday 24 September 2026,

ডাক পেলেন রিয়ালের আসেনসিও, বাদ পড়লেন বার্সার গাভি

প্রকাশিত : 04:47 AM, 15 March 2025 Saturday 123 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

নেদারল্যান্ডসের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের দুই লেগের কোয়ার্টার ফাইনালের জন্য স্কোয়াড ঘোষণা করেছে স্পেন। প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার রাউল আসেনসিওকে দলে ডেকেছেন স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে। তবে ২০২৩ সালের নেশন্স লিগ জয়ে অবদান রাখা বার্সা মিডফিল্ডার গাভির জায়গা হয়নি দলে।

রিয়াল মাদ্রিদের অ্যাকাডেমি প্রোডাক্ট ২২ বছর বয়সী আসেনসিও চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছে। এখন পর্যন্ত রিয়ালের জার্সিতে ১৪টি লা লিগা ও আটটি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ খেলেছেন তিনি।

তাকে দলে অন্তর্ভুক্ত করা প্রসঙ্গে দে লা ফুয়েন্তে বলেছেন, ‘রাউলের চমৎকার মৌসুম কেটেছে। সে ছিল নিচের বিভাগে। কিন্তু কিছু খেলোয়াড় দ্রুত উন্নতি করে। আমি সবসময় তরুণদের সুযোগ দেওয়ার পক্ষে।’

এদিকে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরির কারণে দীর্ঘসময় মাঠের বাইরে ছিলেন বার্সেলোনা তারকা গাভি। ধারণা করা হচ্ছিল, নেদারল্যান্ডসের বিপক্ষে নেশনস লিগের ম্যাচ দিয়ে আবার জাতীয় দলে ফিরবেন তিনি। তবে শেষ পর্যন্ত এই মিডফিল্ডারকে ছাড়াই দল গড়েছেন দে লা ফুয়েন্তে।

স্পেনে আগামী বৃহস্পতিবার নেদারল্যান্ডসের মাঠে নামবে। তারপর দেশে ফিরে ২৩ মার্চ দ্বিতীয় লেগে ডাচদের মুখোমুখি হবে।

স্পেন স্কোয়াড

গোলরক্ষক: ডেভিড রায়া, উনাই সিমন, অ্যালেক্স রেমিরো।

ডিফেন্ডার: পেদ্রো পোরো, অস্কার মিনগুয়েজা, রবিন লে নরম্যান্ড, পাউ কুবারসি, ইনিগো মার্তিনেজ, রাউল আসেনসিও, আলেজান্দ্রো গ্রিমাল্ডো, মার্ক কুকুরেলা।

মিডফিল্ডার: মার্টিন জুবিমেন্ডি, মার্ক কাসাদো, ফ্যাবিয়ান রুইজ, মিকেল মেরিনো, অ্যালেক্স বায়েনা, পেদ্রি।

ফরোয়ার্ড: লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস, ফেরান তোরেস, ইয়েরেমি পিনো, দানি ওলমো, আয়োজ পেরেজ, আলভারো মোরাতা, ব্রায়ান জারাগোজা, সামুয়েল আগেহোয়া, মিকেল ওয়ারজাবালা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT