Thursday 20 August 2026,

টেলর সুইফট–কেলসের বাগদানে বিশ্বজুড়ে আলোড়ন

প্রকাশিত : 07:28 AM, 31 August 2025 Sunday 96 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পপতারকা টেলর সুইফট ও আমেরিকান ফুটবল তারকা ট্র্যাভিস কেলসে আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন করেছেন। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করার পর মুহূর্তেই তা ভাইরাল হয় এবং বিশ্বজুড়ে আলোচনার ঝড় তোলে। আংটি, সেলিব্রিটি শুভেচ্ছা ও ভক্তদের প্রতিক্রিয়ায় এই বাগদান এখন বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দু।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার (২৬ আগস্ট) স্থানীয় সময় গভীর রাতে ইনস্টাগ্রামে যুগল কিছু ছবি শেয়ার করে আনুষ্ঠানিকভাবে বাগদানের ঘোষণা দেন টেলর সুইফট ও ট্র্যাভিস কেলসে। ছবিগুলোতে দেখা যায়, কেলসে হাঁটু গেড়ে বসে আংটি পরাচ্ছেন সুইফটকে।

ছবির ক্যাপশনে তারা রসিকতা করে লিখেছেন, “তোমাদের ইংরেজি শিক্ষিকা আর জিম শিক্ষকের বিয়ে হতে যাচ্ছে।” কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটি ইনস্টাগ্রামে ১ কোটিরও বেশি লাইক পেয়ে যায়।

কেলসে সুইফটকে যে আংটিটি উপহার দিয়েছেন সেটি নিউইয়র্কভিত্তিক ব্র্যান্ড আর্টিফেক্স ফাইন জুয়েলারি–র ডিজাইনার কিনড্রেড লুবেকের তৈরি। ছবিতে দুজনকে দারুণ খুশি দেখা যায়।

বাগদানের খবর ছড়িয়ে পড়তেই গুগলে টেইলর সুইফটের নাম লিখলে কনফেটি ঝরে পড়তে দেখা গেছে—যা ভক্তদের জন্য ছিল বাড়তি চমক। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল) থেকে শুরু করে অসংখ্য সেলিব্রিটি এ দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মন্তব্য করেন, “কেলসে দুর্দান্ত খেলোয়াড়, টেইলরও অসাধারণ শিল্পী। তাদের জন্য শুভকামনা।”

সুইফট–কেলস জুটি প্রথম আলোচনায় আসে ২০২৩ সালে। কেলসে নিজের ‘নিউ হাইটস’ পডকাস্টে টেইলরের নাম উল্লেখ করলে বিষয়টি নজরে আসে। একই বছর জুলাইয়ে টেইলরের বিখ্যাত এরাস ট্যুর কনসার্টে হাজির হয়েছিলেন কেলসে। এরপর সেপ্টেম্বর মাসে সুইফটকে দেখা যায় কেলসের মায়ের পাশে বসে খেলা উপভোগ করতে। পরে সেটারডে নাইট লাইভ শো-তে হাত ধরে উপস্থিত হয়ে তারা প্রকাশ্যে নিজেদের সম্পর্ক স্বীকার করেন।

এরপর থেকে তারা একাধিকবার শিরোনামে আসেন। ২০২৪ সালে কেলসের সুপার বোল জয়ের পর মাঠে তাদের রোমান্টিক মুহূর্ত ভাইরাল হয়। এমনকি টেইলর নিজের জনপ্রিয় গান কার্মা–তেও কেলসের নাম যুক্ত করে ভক্তদের চমকে দিয়েছিলেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT