Saturday 08 August 2026,

জার্মানির সেই ভয়ই ‘সত্যি হচ্ছে’

প্রকাশিত : 08:25 AM, 19 July 2022 Tuesday 219 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাশিয়ার সর্ববৃহৎ গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তার ইউরোপীয়ান গ্রাহকদের একটি চিঠিতে জানিয়েছে, তারা গ্যাস সরবরাহের কোনো গ্যারান্টি দিতে পারবে না। কারণ বর্তমানে সময়টা স্বাভাবিক যাচ্ছে না। খবর রয়টার্সের।

১৪ জুলাই গ্যাসপ্রমের পাঠানো সেই চিঠিতে বলা হয়েছে, তারা ১৪ জুন থেকে ‘ফোর্স মেজিউর’ ঘোষণা করছে।

ফোর্স মেজিউর হলো একটি বাণিজ্যিক ধারা। যে ধারা অনুযায়ী, কোনো প্রতিষ্ঠান যদি ‘ফোর্স মেজিউর’ ঘোষণা করে তাহলে উক্ত প্রতিষ্ঠানটি তার চুক্তি পূরণ করতে আইনগতভাবে আর বাধ্য থাকবে না।

এর মাধ্যমে গ্যাসপ্রম মূলত জানিয়ে দিল তারা ইউরোপে দীর্ঘ সময়ের জন্য গ্যাসের সরবরাহ বন্ধ করে দেবে।

গত ১১ জুলাই সংস্কার কার্য চালানোর জন্য নর্ড স্ট্রিম-১ পাইপ লাইন দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া।

জার্মানির ভয় ছিল, রাশিয়া সরবরাহ যে বন্ধ করেছে সেটি হয়ত তারা আর চালু করবে না। তাদের সেই ভয়টিই ধীরে ধীরে পরিস্কার হচ্ছে।

জার্মানিতে রাশিয়ার সর্ববৃহৎ গ্যাস আমদানিকারক প্রতিষ্ঠান ইউনিপার জানিয়েছে, তাদের কাছে গ্যাসপ্রম এমন একটি চিঠি দিয়েছে।

আরেক জার্মান প্রতিষ্ঠান আরডব্লিউই বলেছে, তাদেরও একইরকম চিঠি পাঠিয়েছে গ্যাসপ্রম।

এদিকে রাশিয়া নর্ড স্ট্রিম পাইপ লাইন দিয়ে যে পরিমাণ গ্যাস সরবরাহ করত তার প্রায় ৬০ ভাগ গত ১৪ জুন থেকে কমিয়ে দেয়। তখন তাদের পক্ষ থেকে বলা হয়েছিল, কানাডায় মেরামতের জন্য পাঠানো একটি টারবাইনের কারণে সরবরাহের সমস্যা হচ্ছে।

রাশিয়ার দাবির প্রেক্ষিতে সেই টারবাইনটি ফিরিয়ে দিতে যাচ্ছে জার্মানি।

তবে তাদের পক্ষ থেকে বলা হয়েছে, টারবাইনের জন্য গ্যাস সরবরাহ কমে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই। কারণ এই টারবাইনটি আগামী সেপ্টেম্বর মাসে কাজে লাগানোর কথা ছিল।

সূত্র: রয়টার্স

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT