Wednesday 18 November 2026,

জায়েদ খানের সদস্যপদ প্রাথমিকভাবে স্থগিতের সিদ্ধান্ত

প্রকাশিত : 09:13 AM, 3 April 2023 Monday 216 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

জায়েদ খানের সদস্যপদ স্থগিতের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে সদস্যপদ বাতিলের জন্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ফাইল। কার্যনির্বাহী কমিটির মিটিং শেষে সংবাদ সম্মেলনে এ কথাই জানালেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাইমন সাদিক।

রবিবার (২ এপ্রিল) বিকেলে এফডিসির চলচ্চিত্র শিল্পী সমিতির সামনের উদ্যানে এক সংবাদ সম্মেলনে সাইমন বলেন, জায়েদ খানের বিরুদ্ধে যে অভিযোগ তা নিয়ম অনুযায়ী তিনটি চিঠি ইস্যু করতে হয়। জায়েদ খানের সদস্যপদ স্থগিত করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাতিল করার জন্য উপদেষ্টা কমিটির বিবেচনার জন্য রাখা হয়েছে।

এদিকে, জায়েদ খানের বহিস্কার দাবিতে এফডিসিতে বঞ্চিত ১১৩ জন শিল্পী মানববন্ধন ও মিছিল করেছে। এ সময় তারা জায়েদ খানকে চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে স্থায়ীভাবে বহিস্কার দাবি করেছেন।

এদিকে দুপুর পৌনে দুইটায় শিল্পী সমিতির মিটিং শুরু হয়েছে। এই মিটিংয়ে জায়েদ খানের সদস্যপদ স্থগিতের মতো সিদ্ধান্ত আসতে পারে। বিকেল পৌনে চারটায় বৈঠক শেষ হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT