চলন্ত স্কুলবাসে অগ্নিকাণ্ড
প্রকাশিত : 08:43 AM, 24 January 2024 Wednesday 163 বার পঠিত
যশোর-খুলনা মহাসড়কের কোল্ডস্টোর মোড়ে দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বাসচালক ও হেলপার ছাড়া আর কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে হুশতলা থেকে মণিহারের দিকে আসার সময় কোল্ডস্টোর মোড়ে এ ঘটনা ঘটে। যশোর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শহরের কোল্ডস্টোর মোড়ের একটি ওয়ার্কশপ থেকে দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটি বাসের ওয়েল্ডিং কাজ করা হয়। কাজ শেষে বাসটি চলে যাবার সময় হঠাৎ পেছনে আগুন লাগে। এতে করে বাসটির ভেতরের সব অংশই পুড়ে গেছে। তবে চালক-হেলপাররা নেমে যেতে সক্ষম হন।
ধারণা করা হচ্ছে, ওয়েল্ডিংয়ে ত্রুটি থাকার কারণে আগুন লাগতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
































