Wednesday 26 August 2026,

কলকাতায় ১ হাসপাতালে ৩ মাসে জলবসন্তে ২৬ মৃত্যু, শঙ্কায় চিকিৎসকেরা

প্রকাশিত : 09:22 AM, 3 February 2023 Friday 200 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় একটি হাসপাতালে গত তিন মাসে জলবসন্ত রোগে ২৬ জনের মৃত্যু হয়েছে। এ তথ্য জানার পর দুশ্চিন্তায় পড়েছেন সেখানকার চিকিৎসকেরা। খবর: টাইমস অব ইন্ডিয়া’র।

জলবসন্ত মারাত্মকভাবে ছোঁয়াচে হলেও এ থেকে মৃত্যু এতটা স্বাভাবিক নয়। বিশেষজ্ঞদের মতে, ১ থেকে ১৪ বছর বয়সি এক লাখ রোগীর মধ্যে গড়ে একজনের মৃত্যু হয়। ১৫ থেকে ১৯ বছর বয়সি এক লাখে ছয়জনের আর প্রাপ্তবয়স্কদের প্রতি লাখে ২১ জনের মৃত্যু হয়। জলবসন্ত আক্রান্ত বয়স্কদের বেলায় দেখা যায়, রোগপ্রতিরোধ ক্ষমতায় ঘাটতি থেকে মৃত্যু ঘটে থাকে।

কলকাতার ইনফেকশাস ডিজিজ অ্যান্ড বেলিঘাটা জেনারেল (আইডিবিজি) হাসপাতালে সর্বশেষ ৬৭ বছর বয়সি ব্যক্তির মৃত্যু হয়েছে। এ হাসপাতালেই গত তিন মাসে ২৬ জনের মৃত্যুর তথ্য সামনে এসেছে। হাসপাতালটি অবশ্য রাজ্যের সংক্রামক রোগীদের অনেকটা একমাত্র ভরসার জায়গা। কলকাতার স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন হাসপাতাল থেকে সপ্তাহের শুরুতে ওই রোগী বেলিঘাটা জেনারেলে স্থানান্তর হন।

নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যকার সময়ে সংক্রামক ব্যধির মৌসুমে সাধারণত বেলিঘাটার হাসপাতালটিতে জলবসন্তে গড়ে মৃত্যু ১০ জনের কম থাকে। কিন্তু এবার সংখ্যাটি দিগুণেরও বেশি হওয়ায় চিকিৎসকদের কপালে দুশ্চিন্তার ছাপ দেখা দিয়েছে।

সংক্রামক রোগ বিশেষজ্ঞ যোগীরাজ রায় টাইমস অব ইন্ডিয়াকে বলেন, রোগপ্রতিরোধ ক্ষমতা কম এবং অন্যান্য রোগের উপসর্গ রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে জলবসন্ত মারাত্মক ক্ষতি বয়ে আনতে পারে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT