মঙ্গলবার ২৩ জুন ২০২৬, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

করুনারত্নের সেঞ্চুরিতে শ্রীলংকার চ্যালেঞ্জিং স্কোর

প্রকাশিত : ০৬:৩১ অপরাহ্ণ, ২৫ জুন ২০২৩ রবিবার ২১৩ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

দিমুথ করুনারত্নের সেঞ্চুরিতে রানের পাহাড়ে শ্রীলংকা ক্রিকেট দল। বিশ্বকাপের বাছাই পর্বের ১৫তম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৪৯.৫ ওভারে ৩২৫ রানে অলআউট হয় শ্রীলংকা।
রোববার জিম্বাবুয়ের বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে শ্রীলংকা। দলের হয়ে ১০৩ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ১০৩ রান করেন ওপেনার করুনারত্নে।

৮৬ বলে চার বাউন্ডারির সাহায্যে ৮২ রান করে ফেরেন সাদিরা সামারাবিক্রমা। ৩৫ বলে ৪২ রানের অনবদ্য ইনিংস খেলেন ধনাঞ্জয়া ডি সিলভা। ৩০ বলে ৩৮ রান করেন চারিথা আসালঙ্কা।

জিম্বাবুয়ের হয়ে ৪৬ রানে ৪ উইকেট নেন মার্ক এডেয়ার, ৩ ও ২ উইকেট করে শিকার করেন ব্যারি ম্যাকার্থি ও গ্যারেথ ডেলানি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT