Saturday 08 August 2026,

‘ঐশ্বরিয়াকে হেনস্তার কারণে’ ডুবতে বসেছিল সালমানের ক্যারিয়ার, টেনে তুলেন যে পরিচালক

প্রকাশিত : 08:27 PM, 10 March 2023 Friday 220 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বলিউডের নামকরা অভিনেতা সালমান খান। আশির দশকের শেষদিকে সিনেমায় হাতেখড়ি হয় তার। এরপর দিন যত গড়িয়েছে তার জনপ্রিয়তাও বেড়েছে। কিন্তু সাফল্যের চূড়ায় থাকতে থাকতেই হঠাৎ ছন্দপতন হয়েছিল ভাইজানের।

নানা বিতর্ক ঘিরে ধরলে নায়ক থেকে রাতারাতি ‘খলনায়ক’ বনে যান এই অভিনেতা। বলতে গেলে, ফিল্মি ক্যারিয়ারে খাদের কিনারায় পৌঁছে গিয়েছিলেন সালমান। এ অবস্থায় সালমানের টেনে তুলেন পরিচালক সতীশ কৌশিক।

মঙ্গলবার সেই পরিচালক সতীশের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে সালমান খান ভেঙে পড়েছেন বলে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে। পরিচালকের শেষযাত্রায় সালমানের আবেগি চেহারা প্রকাশ্যে এসেছে। এরপরই সালমানের কেরিয়ারে সতীশের অবদানের কথা চর্চা শরু হয়েছে।

১৯৮৯ সালে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবির হাত ধরে বলিউডে নায়ক হিসেবে যাত্রা শুরু হয় সালমানের। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।

তবে নব্বইয়ের দশকের শেষের দিকে কেরিয়ারে খানিকটা ভাটার মুখে পড়েছিলেন সালমান। তার কয়েকটি ছবি ফ্লপ হয়। সেই সময় একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়ে বক্স অফিস মাতান শাহরুখ খান।

১৯৮৮ সালে রাজস্থানের জোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শ্যুটিং করছিলেন সালমান। ওই ছবির শুটিংয়ের সময় কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠে সালমানের বিরুদ্ধে। যা নিয়ে বিস্তর বিতর্ক হয়। এ বিতর্কের রেশ কাটতে না কাটতেই সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের প্রেমের গুঞ্জন উঠে।

সঞ্জয় লীলা ভানসালীর ছবি ‘হাম দিল দে চুকে সানম’ ছবির সময় সালমান ও ঐশ্বরিয়ার প্রেমের গুঞ্জন শুরু। এ সম্পর্ক পরে তিক্ততায় রূপ নেয়। ঐশ্বরিয়াকে হেনস্থার অভিযোগ ওঠে সালমানের বিরুদ্ধে।

ওই ঘটনায় সালমানের বিরুদ্ধে থানায় অভিযোগ করে ঐশ্বরিয়ার পরিবার। ২০০২ সালে মার্চ মাসে বিচ্ছেদ হয় এই তারকা জুটির।

একের পর এক বিতর্ক, সম্পর্কে ভাঙন— রাতারাতি বলিউড জনপ্রিয়তা কমতে থাকে সালমানের। ওই সময়ই সালমানকে তার আগের সিংহাসন ফিরিয়ে দেন পরিচালক সতীশ কৌশিক।

তৈরি হয় ‘তেরে নাম’ ছবি। ২০০৩ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। সালমানের কেরিয়ারে ‘তেরে নাম’ একটা মাইলফলক ছবি। কারণ, এই ছবির হাত ধরেই নায়কোচিত কায়দায় বলিপাড়ায় প্রত্যাবর্তন ঘটেছিল সালমানের।

অনেকেই বলে থাকেন, সতীশ কৌশিক যদি সেই সময় সালমানকে ‘তেরে নাম’ ছবিতে না নিতেন, তা হলে হয়তো ডুবেই যেত সালমানের ক্যারিয়ার।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT