শুক্রবার ১৫ মে ২০২৬, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এ ব্যাপারে আমরা কিছু জানি না: দিমিত্রি পেসকোভ

প্রকাশিত : ০৮:২০ অপরাহ্ণ, ১৭ জুন ২০২২ শুক্রবার ২১৭ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ শুক্রবার গণমাধ্যম সিএনএনকে বলেছেন, খারকিভে যুদ্ধ করতে যাওয়া দুই নিখোঁজ আমেরিকানের সম্পর্কে তিনি কিছু জানেন না।

না এ ব্যাপারে আমরা কিছু জানি না, সরাসরি বলেন পেসকোভ।

তবে ধারণা করা হচ্ছে, রুশদের হাতে ধরা পড়েছেন তারা।

এ দুই আমেরিকান গত এক সপ্তাহ ধরে নিখোঁজ আছেন। তাদের পরিবার ও অন্যান্য সহযোগী সেনারা জানিয়েছেন, তাদের সহযোগীরা হয়ত রুশদের হাতে ধরা পড়েছেন।

যে দুইজন নিখোঁজ আছেন তাদের একজন ৩৯ বছর বয়সী জন রবার্ট ডিউক। অন্যজন হলেন ২৭ বছর বয়সী তাই নগ হুয়েন। দুইজনই আলাবামার বাসিন্দা।

বৃহস্পতিবার টেলিগ্রাম চ্যানেলে রাশিয়ার একজন ব্লগার একটি ছবি প্রকাশ করেন।সেই ছবিতে দেখা যায় হাত বাঁধা অবস্থায় দুইজনকে একটি সেনা ট্রাকের পেছনে বসিয়ে রাখা হয়েছে। ছবি দেখে ধারণা করা হচ্ছে হাত বাঁধা দুই ব্যক্তি হলেন সেই দুইজন আমেরিকান।

এদিকে দুইজন আমেরিকান নিখোঁজের খবর নিয়ে যখন আলোচনা চলছে তখন জানা গেছে গ্রেডি কুরপাসি নামে আরেকজন সাবেক মেরিন সেনা গত এপ্রিল থেকে নিখোঁজ আছেন।

গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গ্রেডি কুরপাসি মার্চের শুরুতে ইউক্রেনে আসেন। কিন্তু ২৬ এপ্রিলের পর তার সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে পরিবার। ওইদিন খেরসনে একটি চেকপোস্টে দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে।

এদিকে যুক্তরাষ্ট্রের এসব নিখোঁজ কথিত ভাড়াটে সেনাদের নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। কারণ যদি তারা সত্যিই রুশদের হাতে ধরা পড়ে তাহলে ভাড়াটে সেনা হিসেবে যুদ্ধ করতে আসায় তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে।

সূত্র: সিএনএন, দ্য গার্ডিয়ান

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT