Thursday 20 August 2026,

এবার প্রেমিকের বিয়ে ভেঙে দিয়ে আলোচনায় উরফি জাভেদ

প্রকাশিত : 11:45 PM, 6 August 2025 Wednesday 114 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ভারতীয় মডেল-অভিনেত্রী উরফি জাভেদের উপস্থিতি মানেই নতুন কোনো চর্চার সূত্রপাত। বিশেষ করে তার পোশাক নিয়ে সব থেকে বেশি আলোচনা হয়। মাঝে মাঝে তিনি তার ফ্যাশন সেন্স দিয়ে সবাইকে অবাক করে দেন।

আবার অনেক সময় পোশাকের জন্য ট্রলের শিকারও হতে হয় তাকে। তবে এই সব সমালোচনাকে কখনওই সেভাবে পাত্তা দেন না উরফি। তার ব্যক্তিগত জীবন নিয়েও তিনি অকপট থাকেন।

তবে সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়ে যে তথ্য ফাঁস করেছেন তা বেশ অবাক করা। তিনি জানিয়েছেন যে তিনি নাকি তার প্রেমিকের বিয়ে ভেঙে দিয়েছিলেন।

এক সাক্ষাৎকারে, উরফি তার প্রেমিক সম্পর্কে কথা বলতে গিয়ে বলেন, ‘ সে তো এখানকার নয়, ও দিল্লির ছেলে। আমার প্রেমিকের উচ্চতা ৬’৪।

যত দূরেই হোক না কেন, এটি মাত্র দুই ঘন্টার ফ্লাইট। আমি প্রতি সপ্তাহান্তে ওখানে গিয়ে থাকি। কিন্তু ওখানে যদি পাপারাৎজিরা আসে তবে ও পালিয়ে যাবে। আসলে ও খুব লাজুক। ইস্টাগ্রামেও কোনো পোস্ট করে না।

নেটদুনিয়ায় ও কোনও ছাপ নেই বললেই চলে, সেই জায়গায় আমি একেবারে বিপরীত।’

এরপর উরফিকে জিজ্ঞাসা করা হয়, কোথায় তার প্রেমিকের সঙ্গে তার দেখা হয়েছিল, তিনি বলেন, ‘হঠাৎ করেই তার সঙ্গে আমার ভাগ্যযোগে দেখা হয়। আমরা সেই সময় একই জায়গায় ছিলাম।

তার বিয়ে কথা অন্য কোথাও হচ্ছিল, অ্যারেঞ্জড ম্যারেজ। কিন্তু আমি তার বিয়ে ভেঙে দিয়েছি। তবে তখনও কিছুই চূড়ান্ত হয়নি, মনে হয় কেবল একবার দেখা করেছিল তারা।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT