Monday 05 October 2026,

ইলিয়াস কাঞ্চনকে নিয়ে যা বললেন অনন্ত জলিল

প্রকাশিত : 05:56 PM, 12 June 2022 Sunday 339 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

কোরবানি ঈদে মুক্তি পাবে ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের বহুল কাঙ্খিত সিনেমা ‘দিন: দ্য ডে’।

সিনেমাটি ইরান-বাংলাদেশের যৌথ প্রযোজনার নির্মিত। অ্যাকশন থ্রিলার সিনেমার ব্যবসা সফলতা নিয়ে আশাবাদী তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা।

সিনেমা মুক্তির আগে চলিচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের ভূয়সী প্রশংসা করলেন অনন্ত। তার কাছে বিশেষ এক দাবিও রাখেন অনন্ত।

এক সংবাদ সম্মেলনে অনন্ত বলেন, ভালো পরিবেশ পেলে এদেশে অনেক বড় বড় বাজেটের সিনেমা নির্মাণ সম্ভব। এজন্য দেশের সিনেমার বাজার, এফডিসিকে আরও শান্ত ও সুন্দর থাকতে হবে। এখন শিল্পী সমিতির দায়িত্ব নিয়েছেন ইলিয়াস কাঞ্চন। তিনি ভালো মানুষ। একজন আপাদমস্তক সুপারস্টার। আশা করছি তিনি সিনেমার সুস্থ ও সুন্দর পরিবেশ ফিরিয়ে আনবেন। সবাইকে নিয়ে কাজের সুষ্ঠু পরিবেশ তৈরি করবেন। তার নেতৃত্বে ইন্ডাস্ট্রি সঠিক দিশা পাবে। তাহলে এদেশে বিদেশের অনেকেই টাকা লগ্নি করবে সিনেমার জন্য। আর এতে করে আমাদের সিনেমাও অনেক দূর এগিয়ে যাবে।’

অনন্ত জলিলের সবশেষ সিনেমা ‘মোস্ট ওয়েলকাম-২’ মুক্তি পায় ২০১৪ সালে। সেই সময় সিনেমাটি বেশ ব্যবসা সফল হয়েছিল। এরপর দীর্ঘ সাত বছরের বিরতি শেষে অবশেষে ‘দিন : দ্য ডে’ সিনেমা দিয়ে ফের পর্দায় ফিরছেন তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT