Saturday 29 August 2026,

ইরান-ইসরাইল উত্তেজনা: মার্কিন বাহিনীর অবস্থান পরিবর্তন

প্রকাশিত : 09:31 AM, 13 April 2024 Saturday 142 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইরান ও ইসরাইলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ইসরাইলে থাকা মার্কিন নাগরিকদের ভ্রমণ সতর্কতা দিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার শঙ্কায় নাগরিকদের জেরুজালেম, তেল আবিবের বাইরে না যেতে বলেছে মার্কিন দূতাবাস।
ইসরাইলকে ইরানি আক্রমণ ঠেকাতে পরামর্শ দিতে দেশটিতে শীর্ষ জেনারেল পাঠাল পরম মিত্র যুক্তরাষ্ট্র।

ইসরাইল হামলার শিকার হতে পারে এমন শঙ্কায় মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন রণতরী প্রস্তুতির অংশ হিসেবে অবস্থান পরিবর্তন করতে শুরু করেছে। খবর দ্য টেলিগ্রাফ।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি বলেন, মিত্র ইসরাইলের ওপর ইরানের যেকোনো হামলা রুখে দিতে পুরোপুরি প্রস্তুত মার্কিন বাহিনী। আর তা জানান দিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন রণতরী স্থান পরিবর্তন করেছে।

তবে তিনি মার্কিন বাহিনীর স্থান পরিবর্তন বা কোনো পথে এগোচ্ছে তা খোলাসা করেননি। মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আইজেনহাওয়ার’ সহ নৌবাহিনীর আরও যুদ্ধযান বর্তমানে লোহিত সাগর ও ভূমধ্যসাগরে অবস্থান করছে।

ইসরাইলের মূলভূখণ্ডে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সম্ভাব্য ইরানি হামলা প্রতিরোধে প্রস্তুতি নেওয়া শুরু করেছে তেল আবিব। এর আগে, মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, হামলা চালাতে তেহরান প্রস্তুতি নিচ্ছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT