Thursday 19 November 2026,

ইউক্রেন সংকটের প্রধান সুবিধাভোগী কে, জানাল রাশিয়া

প্রকাশিত : 09:49 PM, 28 December 2022 Wednesday 226 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

যুক্তরাষ্ট্রকে ইউক্রেন সংকটের প্রধান সুবিধাভোগী বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ওয়াশিংটনের বিরুদ্ধে ইউক্রেন সংঘাতকে দীর্ঘায়িত করারও অভিযোগ করেন তিনি।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাশকে দেওয়া সাক্ষাৎকারে সের্গেই ল্যাভরভ অভিযোগ করেন, তার দেশকে ধ্বংস করতে যুক্তরাষ্ট্র ও ন্যাটো যুদ্ধক্ষেত্রে বিজয় চাইছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি কোনো গোপন বিষয় নয় যে, যুক্তরাষ্ট্র এবং তার ন্যাটো মিত্রদের কৌশলগত লক্ষ্য হলো, আমাদের দেশকে উল্লেখযোগ্যভাবে দুর্বল বা এমনকি ধ্বংস করে দেওয়ার একটি প্রক্রিয়া হিসেবে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে বিজয় প্রত্যাশা করা।

তিনি বলেন, ইউক্রেন যুদ্ধের ‘প্রধান সুবিধাভোগী’ হলো যুক্তরাষ্ট্র। ‘ইউরোপকে আরও পরাধীন করতে’ তারা অঞ্চলটির সঙ্গে রাশিয়ার ঐতিহ্যবাহী সম্পর্ক বিনষ্টের ভূরাজনৈতিক লক্ষ্য নিয়ে অগ্রসর হয়েছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্মিলিতভাবে পশ্চিমা দেশগুলো এবং তাদের নিয়ন্ত্রিত ভলোদিমির জেলেনস্কির কর্মকাণ্ড ইউক্রেন সংকটের বৈশ্বিক বাস্তবতা সামনে তুলে ধরেছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT