Friday 07 August 2026,

আর্জেন্টিনাকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রকাশিত : 09:08 AM, 5 April 2025 Saturday 154 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

টুর্নামেন্টের সূচি চূড়ান্ত হওয়ার পর আর্জেন্টিনার ফাইনালে ওঠা অনেকটা নিশ্চিত ছিল। প্রতিটি ধাপে প্রতিপক্ষকে উড়িয়ে ফাইনালে ওঠে দলটি। তবে, ফাইনালে সামনে পায় বাংলাদেশকে। যারা গোটা টুর্নামেন্টে একক আধিপত্য বিস্তার করে জায়গা করে নেয় ফাইনালে। আর সেখানে আজ শুক্রবার (৪ এপ্রিল) আর্জেন্টিনাকে কোনো পাত্তাই দেয়নি বাংলাদেশ। বিপুল ভোটে জিতে নিয়েছে ‘ফেসবুক ফলোয়ার্স কাপ’- এর শিরোপা।

ফুটবলভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ‘ট্রান্সফার মার্কেট’ স¤প্রতি আয়োজন করে ফেসবুক ফলোয়ার্স কাপ। ৬৪টি দেশ অংশগ্রহণ করে সেখানে। নকআউট সিস্টেমের টুর্নামেন্টে প্রতিটি ম্যাচে দুই প্রতিপক্ষ মুখোমুখি হয়। যেখানে বিজয়ী নির্ধারিত হয় রিয়্যাকশনের মাধ্যমে। পুরো আসরে বাংলাদেশের প্রতীক ছিল ‘লাভ’ রিয়্যাকশন।

ফাইনালেও বাংলাদেশের পক্ষে প্রতীক রাখা হয় ‘লাভ’, আর্জেন্টিনার ‘কেয়ার।’ ফেসবুকের সেই খেলায় শুরু থেকেই বাংলাদেশি বাংলাদেশি ফেসবুক ব্যবহারকারীর ভোটে এগিয়ে যায় লাল-সবুজ পতাকা। কয়েক ঘণ্টার ব্যবধানেই স্পষ্ট হয় কে জিততে চলেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফাইনালের পোস্টারে রিয়্যাকশন পড়েছে প্রায় ৮ লাখ (যা বাড়বে ২৪ ঘণ্টা শেষে)। যাতে বাংলাদেশের পক্ষে ভোট ৭ লাখ ৭৬ হাজারের বেশি। আর্জেন্টিনা পেয়েছে ১৬ হাজার ভোট। যার অধিকাংশই আবার বাংলাদেশিদের দেওয়া।

বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার ভক্তক‚লের বড় অংশ বাংলাদেশি। তবে ব্যাপার যখন দেশের, ভক্তরা বেছে নিয়েছে লাল-সবুজ পতাকাকেই। চ্যাম্পিয়ন হওয়ার পথে রাউন্ড অব সিক্সটিনে বাংলাদেশ হারায় ব্রাজিলকেও।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT