Thursday 05 November 2026,

‘আমি যাই করি না কেন, মানুষ মন্তব্য করবেই’

প্রকাশিত : 06:33 AM, 1 July 2025 Tuesday 147 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সারা আলি খানের অভিনীত ‘মেট্রো ইন দিনো’ সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী সপ্তাহে।

অনুরাগ বসু পরিচালিত এ সিনেমায় একটি আধুনিক শহুরে মেয়ের চরিত্রে অভিনয় করেছেন সারা। তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা আদিত্য রায় কাপুর।

এর আগে ২০০৭ সালে মুক্তি পাওয়া অনুরাগ বসুর ‘লাইফ ইন অ্যা মেট্রো’ সিনেমাটি যেমন বক্স অফিসে সাফল্য পেয়েছিল, ঠিক তেমনই সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছিল।

সেই সিনেমার সিকুয়েল ‘মেট্রো ইন দিনো’ই মুক্তি পাচ্ছে আগামী ৪ জুলাই।

সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এ সিনেমা প্রসঙ্গ নিয়ে নিজের অনুভূতি জানিয়েছেন। সেই সঙ্গে সামাজিক মাধ্যমে তাকে নিয়ে ট্রোলের জবাবও দিয়েছেন অভিনেত্রী।

ইতোমধ্যে মেট্রো ইন দিনো’ সিনেমার গান ও ট্রেলার মুক্তি পেয়েছে। অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে সারার রসায়ন প্রশংসা কুড়িয়েছে।

আদিত্যের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে সারা আলি বলেন, দারুণ অভিজ্ঞতা ছিল। উনি মানুষ হিসেবে সহজ–সরল এবং সহ–অভিনেতাদের স্বাচ্ছন্দ্যবোধ করাতে জানেন।

তিনি বলেন, অভিনেতা হিসেবেও তিনি অত্যন্ত সাবলীল। ওনার সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে।

মেট্রো ইন দিনো’তে তার চরিত্রটি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমার লুক থেকে শুরু করে সব কিছু বসুদার ভাবনায় তৈরি। চরিত্রটি গ্ল্যামারাস নয়, বরং অনেক বেশি বাস্তবিক এবং সহজ–সরল। এ রকম শহুরে মেয়ের চরিত্রে আগে অভিনয়ের সুযোগ হয়নি।

অভিনেত্রী বলেন, ‘লাইফ ইন অ্যা মেট্রো’ দেখে ওনার সিনেমার প্রেমে পড়েছিলাম। এখন আমি নিজেই ‘মেট্রো’–তে অভিনয় করছি।

এ যেন স্বপ্নপূরণের এক গল্প। তিনি বলেন, আমি ওনার বড় ভক্ত। সব সময় অনুরাগ বসু স্যারের সঙ্গে কাজ করতে চেয়েছি। এখন বলতে পারি, আমি বসু স্যারের নায়িকা।

সামাজিক মাধ্যমে নেটিজেনদের ট্রোলিংয়ের শিকার—এর উত্তরে সারা বলেন, এখন ট্রোলিং সামলাতে শিখে গেছি। জানি, আমি যা–ই করি না কেন, মানুষ মন্তব্য করবেই। তাই এসব আর গায়ে মাখি না।

অভিনেত্রী বলেন, তবে আমার মা এসব পড়ে কষ্ট পান। তখন আমার খুব খারাপ লাগে। খারাপ লাগলেও করার কিছু থাকে না। আমার মনে হয়, আমরা সোশ্যাল মিডিয়া এবং অন্যের মতামতকে খুব বেশি গুরুত্ব দিই।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT