Sunday 09 August 2026,

আবারো রোগ সচেতনতায় আমির খানের সিনেমা

প্রকাশিত : 07:52 AM, 9 March 2024 Saturday 211 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

‘ডিসলেক্সিয়ার’ নামে একটি রোগ নিয়ে বলিউড অভিনেতা আমির খান একটি সিনেমা নির্মাণ করেছিলেন। নাম ‘তারে জামিন পার’। ২০০৭ সালে মুক্তি পায় সিনেমাটি। সেই সিনেমায় আমির খানের সঙ্গে দেখা গিয়েছিল দর্শিল সাফারিকে।

এতে দেখা গেছে ডিসলেক্সিয়ায় আক্রান্ত এক শিশুর গল্প, তার সমস্যা ও সেটা থেকে মুক্তির উপায়। যে শিশুটির শিক্ষকের ভূমিকায় ছিলেন আমির খান। সিনেমাটি ব্যবসাসফলও হয়।

এরপর কেটে গেছে ১৭ বছর। দীর্ঘ সময় পর আবারও রোগ সচেতনতার সিনেমা নিয়ে হাজির হচ্ছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। এবার কাজ করছেন ‘ডাউন সিনড্রোম’ নিয়ে। সিনেমার নাম ‘সিতারে জামিন পার’।

এতে ডাউন সিনড্রোমে যারা আক্রান্ত তাদের কথা তুলে ধরা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

সূত্র জানিয়েছে, তারে জমিন পরের মতোই ভারতীয়দের মধ্যে ডাউন সিনড্রোম নিয়ে যে ভুল ধারণা আছে সেটা নিয়ে সচেতনতা তৈরি করার জন্যই সিনেমাটি করছেন আমির। যারা এ রোগের শিকার তারা কিসের মধ্যে দিয়ে যান সেটাই তুলে ধরা হবে। তবে সিনেমায় কারা অভিনয় করবেন বা করছেন বা পরিচালনা কে করছেন সেটা এখনও খোলসা করেননি আমির খান। তবে চলতি বছরের বড়দিনে সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছা রয়েছে তার।

উল্লেখ্য, সর্বশেষ ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় দেখা গিয়েছিল আমির খানকে। এটি বক্স অফিসে ব্যর্থ হওয়ার পর থেকে তিনি অভিনয় থেকে ‘আপাতত’ বিরতি নিয়েছেন। তবে কিছুদিন আগে শোনা গিয়েছিল তিনি অভিনয়ে ফিরছেন। তাও বলিউড নয়, দক্ষিণ ভারতের ইন্ডাস্ট্রি থেকে। মূলত কয়েকবার তিনি কোনো এক কাজে তামিলনাড়ু গিয়েছিলেন। সেখান থেকেই ধারণা করা হয়েছে, হয়তো সিনেমার কোনো কাজে তিনি দক্ষিণের দ্বারস্থ হয়েছেন। তবে সে বিষয়েও কোনো মন্তব্য করেননি এ অভিনেতা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT