Saturday 08 August 2026,

অমিতাভ, ধর্মেন্দ্র ও আম্বানির বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

প্রকাশিত : 05:25 PM, 1 March 2023 Wednesday 226 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

অজ্ঞাত পরিচয়ধারী একজনের ফোনকলে রীতিমতো ঘুম হারাম হয়ে যায় ভারতের নাগপুর আর মুম্বাইয়ের পুলিশ-প্রশাসনের।মঙ্গলবার ভারতের গুরুত্বপূর্ণ তিন ব্যক্তি অমিতাভ বচ্চন, মুকেশ আম্বানি ও ধর্মেন্দ্রর বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে । পাশাপাশি মুম্বাই শহরজুড়ে সন্ত্রাসী হামলার কথাও বলা হয়েছিল সেই ফোনকলে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নাগপুর পুলিশ কন্ট্রোলরুমে কল করেন। এই কলের পরেই নাগপুর পুলিশ কন্ট্রোল মুম্বাই পুলিশকে তথ্য দেয়। ফোনকলে সেই ব্যক্তি দুই বলিউড তারকা অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র আর ভারতের শিল্পপতি মুকেশ আম্বানির বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেন। সেই ব্যক্তির দাবি, মুম্বাইয়ে আতঙ্কবাদী হামলার জন্য ২৫ জনের অস্ত্রধারী দল এই শহরের সংশ্লিষ্ট এলাকায় ইতিমধ্যে পৌঁছে গেছে।

ব্যক্তিটি আরও দাবি করেন, ১০ মিনিটের মধ্যে মুম্বাইয়ের কুরলা শহরে বড়সড় বিস্ফোরণ হবে। এ ছাড়া জেজে হাসপাতাল, নল বাজার, ভিন্ডি বাজার এলাকায় বোমার বিস্ফোরণ হবে। এ কথা বলে ব্যক্তিটি ফোনের লাইন কেটে দেন। তার পরই নাগপুর পুলিশ কন্ট্রোলরুমে রীতিমতো হইচই পড়ে যায়। তারা এ খবর তৎক্ষণাৎ মুম্বাই পুলিশকে জানায়। মুম্বাই পুলিশ সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠে। তারা এই তিন বিশেষ তারকার বাসার বাইরে বাড়তি সুরক্ষার ব্যবস্থা করেছে।

এই তিন গুরুত্বপূর্ণ ব্যক্তির বাসার বাইরে সন্দেহভাজন কাউকে দেখলে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অমিতাভ ও ধর্মেন্দ্র থাকেন মুম্বাইয়ের জুহু এলাকায়। অজ্ঞাতপরিচয় ব্যক্তির ফোন আসার পর মুম্বাই পুলিশ এ বিষয়ে জোর তদন্তে নেমেছে। ইতিমধ্যে বোমা নিষ্ক্রিয়কারী দলকে ঘটনাস্থলগুলোতে পাঠিয়ে তল্লাশি শুরু করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এদিকে পুলিশ অজ্ঞাতপরিচয় সেই ব্যক্তিকে খুঁজে বের করতে ব্যস্ত। যদিও এখনো পর্যন্ত তাঁর ব্যাপারে কিছু জানা যায়নি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT