Sunday 09 August 2026,

অবস্থা বেগতিক, ইউক্রেনীয় সেনাদের সরে যাওয়ার নির্দেশ

প্রকাশিত : 05:54 PM, 24 June 2022 Friday 220 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

লুহানেস্কের সেভেরোদোনেৎস্কে অবশিষ্ট ইউক্রেনীয় সেনাদের সেভেরোদোনেৎস্ক ছাড়ার নির্দেশ দিয়েছে কমান্ডাররা।

রুশ সেনারা ঘিরে ফেলার আগেই তাদের নিরাপদ স্থান বা নতুন স্থানে অবস্থান নিতে বলা হয়েছে।

সেভেরোদোনেৎস্কের পাশের শহর লিসিচানস্কের দখল দুই-একদিনের মধ্যে রুশ সেনাদের আয়ত্তে চলে আসতে পারে। এমন সময় সেভেরোদোনেৎস্ক থেকে ইউক্রেনের সেনাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হলো।

লুহানেস্কের গভর্নর সেরহি হাইদাই এ ব্যাপারে শুক্রবার বলেন, পরিস্থিতি এখন এমন, শুধুমাত্র থাকার জন্য সেসব বিধ্বস্ত স্থানে থাকার কোনো মানে হয় না।

তিনি আরও বলেন, সেনাদের পিছিয়ে অন্যত্র চলে যেতে এবং সেখান থেকে লড়াই চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

লুহানেস্কের গভর্নর আরও জানিয়েছেন, রুশ বাহিনীর অব্যহত বোমা হামলার কারণে সেভেরোদোনেৎস্ক পুরোপুরি বিধ্বস্ত হয়ে যাওয়ার পথে আছে।

তিনি আরও জানিয়েছেন, শহরের ৯০ ভাগ ইতোমধ্যে ধ্বংস হয়ে গেছে। শহরের যেসব বিল্ডিং বা ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তার ৮০ ভাগই ভেঙে ফেলতে হবে।

এদিকে লুহানেস্কের সেভেরোদোনেৎস্ক এবং লিসিচানস্ক দখল করতে পারলে পুরো অঞ্চলটি রাশিয়ার অধীনে চলে আসবে।

সূত্র: দ্য গার্ডিয়ান

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT