Saturday 08 August 2026,

অট্টালিকা ছেড়ে এখন ভাড়াবাড়িতে ‘কাঁচা বাদামের’ সেই ভুবন বাদ্যকর!

প্রকাশিত : 08:30 AM, 7 March 2023 Tuesday 283 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

’কাঁচা বাদাম’ গান দিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই গোটা বিশ্বের কাছে পরিচিত হয়েছিলেন ভুবন বাদ্যকর। ‘কাঁচা বাদাম’ গান গেয়েই সকলের মন জয় করে নিয়েছিলেন বীরভূমের এই বাদামকাকু।

একটা সময় গ্রামে গ্রামে ঘুরে কাঁচা বাদাম বিক্রি করতেন তিনি। আর কাঁচা বাদাম বিক্রি করে যা উপার্জন হত সেই দিয়েই চলত তার সংসার। তবে তার এই গান তাকে জনপ্রিয়তা এনে দিয়েছিল। এনে দিয়েছিল অর্থ ও সুনাম।

বেশ কিছু সময় আগে তার কাছ থেকে গোপাল নামের এক ব্যক্তি ৩ লাখ টাকায় তার গানের সত্ত্ব কিনে নেন। এখন তার গান আর তার নেই। এখন নিজের গান নিজে গেয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়লেও কপিরাইট খেয়ে যান তিনি। সেই নিয়েও এখন দুঃখের শেষ নেই তার।

গান গেয়ে ভালোই অর্থ উপার্জন করেছিলেন তিনি। ধীরে ধীরে অবস্থা ফিরছিল তার। কাঁচা বাড়ি থেকে বেরিয়ে বানিয়ে ছিলেন পাকা বাড়িও। সেখানেই নিজের পরিবার নিয়ে থাকতে শুরু করেছিলেন তিনি। অবশ্য তার ঝলক একাধিকবার মিলেছে মিডিয়াতেই। এখন নিজের কষ্টের উপার্জনের টাকায় বানানো পাকা বাড়িও ছাড়তে হয়েছে তাকে। নিজের পরিবার নিয়ে উঠেছেন দুবরাজপুরের এক ভাড়া বাড়িতে। মাসে মাসে ২৭০০ টাকা গুনতে হয় ভাড়ায়।

কেন নিজের বানানো রাজপ্রাসাদ ছাড়লেন ভুবন বাদ্যকর? গায়ক জানান, খ্যাতির বিড়ম্বনা হাড়ে হাড়ে টের পাচ্ছেন তিনি। তার কথায়, ‘আমার কাছে অনেক টাকা আছে ভেবে বিভিন্ন গ্রাম থেকে লোক আসছে টাকা চাইতে। কেউ মেলার নামে টাকা চাইছে, কেউ ছেলের শরীর খারাপ বলে, কারোর মেয়ের বিয়ের টাকা চাই। তাও ১০০-২০০ নয়, হাজার হাজার টাকা।’

ভোগান্তির শেষ নয় এখানেই। বিখ্যাত হওয়ার পর আইফোন কিনেছিলেন ভুবন বাবু। সেটিও টাকা চাইতে এসে ছিনতাই করে নিয়ে গিয়েছিল এক যুবক। পরে ৩০০০ টাকা নিয়ে ফিরিয়ে দিয়ে যায় ফোনটি।

তিনি জানান, ছেলের রোজগারেই এখন চলছে সংসার। তার উপার্জনও খুব একটা বেশি নয়। এত অল্প উপার্জনে কিভাবে একটা গোটা সংসার তিনি চালাবেন সেই ভেবেই কূল কিনারা পাচ্ছেন না তিনি। পাশাপাশি এখন সেভাবে আর গান গাওয়ার অনুষ্ঠানেও ডাকা হয় না তাকে। গানের সত্ত্ব বেঁচে দেওয়ার পর থেকে তার উপার্জনও প্রায় পুরোপুরিই বন্ধ হয়ে গেছে। এখন ভবিষ্যতের চিন্তায় চিন্তিত বাদামকাকু।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT