Wednesday 29 July 2026,

৬০ বছরেও আমিরের জীবনে ‘বসন্তের ছোঁয়া’!

প্রকাশিত : 04:50 AM, 15 March 2025 Saturday 126 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বলিউড ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান শুক্রবার ৬০ বছরে পা দিয়েছেন। এই বয়সেও ফের বসন্তের ছোঁয়া তার জীবনে। প্রেমে পড়েছেন অভিনেতা। পাত্রী ২৫ বছরের পুরনো বান্ধবী। এর আগে দুটো বিয়ে ছিল আমিরের। বিচ্ছেদের পরেও প্রাক্তনদের কাছাকাছি রেখেছেন তিনি। আগের মতোই বন্ধুত্ব রেখেছেন দুই স্ত্রীর সঙ্গে। এমনকি তারা থাকেন একই আবাসনে।

যদিও একা থাকতে বড় ভয় পান। নিজেই মাস কয়েক আগে স্বীকার করেছিলেন, তার জীবনে সঙ্গীর প্রয়োজন। নিজের ৬০তম জন্মদিনেই নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে সবার পরিচয় করিয়ে দিলেন আমির। এ বার কি তবে তৃতীয় বার সংসারী হতে চলেছেন অভিনেতা? আভাস দিয়েছিলেন মাস কয়েক আগেই।

সম্পর্কের বয়স ১৮ মাস। এর মধ্যেই গৌরীকে নিয়ে চিন্তাভাবনা অনেকটাই এগিয়ে ফেলেছেন। তারকাদের সঙ্গী হওয়া মানে রাতারাতি প্রচারের আলোয় চলে আসা। সেই কারণে আগেভাগে গৌরীকে প্রস্তুত করেছেন। একত্রবাস শুরু করে দিয়েছেন তারা।

বর্তমানে আমিরের প্রযোজনা সংস্থাতেই কর্মরত তার নতুন প্রেমিকা। স্বাভাবিকভাবেই কানাঘুষা শুরু হয়েছে, তবে কি ফের বিয়ে করবেন আমির!

যদিও তৃতীয় বিয়ে নিয়ে বেশ সংশয় রয়েছে আমিরের। মাস কয়েক আগেই এক সাক্ষাৎকারে তৃতীয় বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এই বয়সে এসে তার তৃতীয় বিয়ে করা আদৌ শোভা পায় কি না! যদিও একটা বিষয় তিনি স্পষ্ট করে দেন যে, তিনি একা থাকতে পারেন না। তার সঙ্গীর প্রয়োজন হয়। এছাড়াও আগের দুটো বিয়ে ব্যর্থ হওয়ায় এবার একটু বেশিই সাবধানী অভিনেতা। সরাসরি বিয়ে নাকচ না করলেও খানিকটা যে দোটানায় রয়েছেন, সেটাই বুঝিয়ে দিয়েছেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT