Saturday 24 October 2026,

যিশুকে উড়ন্ত চুমু ছুড়ে দিলেন শুভশ্রী

প্রকাশিত : 06:56 AM, 24 August 2025 Sunday 99 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর বিচারক হিসাবে আছেন টালিউড অভিনেতা যিশু সেনগুপ্ত ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। এমন সময় দেখা গেল হাতে হাত রেখে শুটিং সেট থেকে বেরোচ্ছেন এ তারকা জুটি।

বড়পর্দায় তাদের একসঙ্গে দেখা না গেলেও রিয়্যালিটি শোর মঞ্চে বহুবার একসঙ্গে দেখা গেছে। দীর্ঘদিন একই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তারা।

সময়ের সঙ্গে স্বাভাবিকভাবে সখ্যতা গড়ে উঠেছে। এ সময় যিশুকে মিষ্টি উড়ন্ত চুমু ছুড়ে দিলেন শুভশ্রী গাঙ্গুলি। সেই বন্ধুত্বই একফ্রেমে ধরা পড়ল ক্যামেরায়।

ইদানীং সামাজিক মাধ্যমে একের পর এক শুভশ্রীর অনেক ধরনের ভিডিও ছড়িয়ে পড়েছে। অভিনেতার কলকাতায় যাতায়াত বেড়েছে। কর্মসূত্রে মাঝে একটানা দীর্ঘদিন শহরের বাইরে ছিলেন যিশু।

এখন টালিপাড়ার অনেক অনুষ্ঠানে দেখা যাচ্ছে অভিনেতাকে। কয়েক দিন আগে তার দিদি রাই সেনগুপ্ত একটি ছবি পোস্ট করেছিলেন। সেখানে ঘরের ছেলের অবতারে ধরা দিয়েছিলেন নায়ক।

এ দিনও হাসিখুশি মেজাজে দেখা যায় দুই তারকাকে। তা দেখে হাসতে হাসতে নায়ক ‘শর্ত’ দিলেন, ক্যামেরায় যেন শুধু শুভশ্রীকেই ধরা হয়। একের পর এক সিনেমা মুক্তি পেয়েছে তার।

কিছু দিন আগে ‘গৃহপ্রবেশ’। আর সাত দিনও হয়নি মুক্তি পেয়েছে ‘ধূমকেতু’। পরিণত অভিনেত্রীকে পর্দায় দেখে প্রশংসায় পঞ্চমুখ তার অনুরাগীরা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT