Friday 14 August 2026,

ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্তদের পাশে উর্বশী

প্রকাশিত : 11:44 PM, 6 August 2025 Wednesday 98 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে প্রবল মেঘ ভাঙনের ফলে সৃষ্ট ভারি বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার পর আটকা পড়া কয়েক ডজন লোককে উদ্ধারকারীরা খুঁজছেন। উত্তরাখণ্ডের উত্তরকাশীতে মেঘ ভাঙনের ফলে চারজন নিহত এবং ৬০ জনেরও বেশি লোক নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার বাড়িও উত্তরাখণ্ডে। এমন আকস্মিক বন্যায় হতাহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি শোক জানিয়েছেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উর্বশী। নিজের জন্মস্থান উত্তরকাশীর হরিদ্বারের কথা স্মরণ করে তিনি জানিয়েছেন, এই ধ্বংস তার হৃদয়কে ভেঙে দিয়েছে।

এক আবেগঘন বিবৃতিতে অভিনেত্রী বলেন, ‘হরিদ্বারের কন্যা হিসেবে উত্তরাখণ্ডের প্রতিটি নদী, প্রতিটি পাথর, প্রতিটি নিশ্বাস আমার অস্তিত্বের অঙ্গ।

দেহ ব্যবসায় নামানোর চেষ্টা, স্বামীর বিরুদ্ধে মডেল সানাই মাহবুবের মামলা
আজ যখন উত্তরকাশীর খীর গঙ্গায় ভয়াবহ বন্যা দেখি আমার ভূমি, আমার মানুষ, আমার পরিবার এক অনির্বচনীয় ব্যথায় বুক ভরে ওঠে।’

তিনি আরও বলেন, ‘ঘরবাড়ি ধ্বংস হয়েছে, দোকান-পাট, স্মৃতি, স্বপ্ন সবই কয়েক সেকেন্ডে ভেসে গেছে। মানুষ তাদের প্রিয়জনকে খুঁজছে, শিশুরা কাঁদছে মা-বাবার জন্য, বাবা-মা প্রার্থনা করছে হারিয়ে যাওয়া সন্তানদের ফেরার আশায়। এটা শুধুই একটি সংবাদ নয়, এ আমার ঘর, আমার মানুষ।’

উর্বশী রাউতেলা আশ্বাস দিয়ে বলেন, ‘ধরলি ও অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের বলছি, আপনি একা নন। আমি আছি আপনাদের সঙ্গে, প্রার্থনা করছি আপনাদের জন্য, এবং আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করব যাতে সাহায্য পৌঁছে যায় সঠিক স্থানে।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT