Wednesday 26 August 2026,

ফাইনালের আগে যুবাদের দুর্দান্ত জয়

প্রকাশিত : 06:33 AM, 9 August 2025 Saturday 135 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ফাইনালের আগে যেন একেবারে প্রস্তুতির সেরা পরীক্ষা দিয়ে ফেলল বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ ক্রিকেট দল। আগের ম্যাচে ফাইনালের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর এবার স্বাগতিক জিম্বাবুয়েকে ১৬০ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে তরুণ টাইগাররা।

হারারেতে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৪ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। পরে মাত্র ৩৫ ওভারে ১২৪ রানে জিম্বাবুয়েকে গুটিয়ে দিয়ে বড় জয় নিশ্চিত করে আজিজুল হাকিমের দল।

ইনিংসের শুরুতে জাওয়াদ আবরার ৫ রান করে ফিরলেও ওপেনার রিফাত বেগ ও অধিনায়ক আজিজুল গড়ে তোলেন ১১২ রানের দুর্দান্ত জুটি। ৬৫ বলে ৩৪ রান করে আজিজুল আউট হলে চাপ সামলান রিফাত। সেঞ্চুরির আভাস দিলেও ৭৮ বলে ১০ চার ও ১ ছক্কায় ৭৭ রান করে বিদায় নেন এই ওপেনার।

এরপর রিজান হোসেন (৩০) ও আব্দুল্লাহ (৩৭) রান তোলেন দ্রুত গতিতে। শেষ দিকে ফরিদ হাসান (৪৪ বলে অপরাজিত ৩৮) ও দেবাশীষ দেবা (১৩ বলে অপরাজিত ৩৪, ২ ছক্কা ও ১ চার) সপ্তম উইকেটে ৫১ রানের ঝোড়ো জুটি গড়ে দলকে পৌঁছে দেন আড়াই শ ছাড়ানো স্কোরে।

২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে অনূর্ধ্ব–১৯। ১৬ রানে ৩ উইকেট হারানোর পর বেনি জুজে ও মার্শাল মাশাভার ৪৩ রানের জুটি কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি দীর্ঘস্থায়ী হয়নি।

৮৮ বলে ৪৭ রান করে জুজে ছিলেন দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। মিচেল ব্লিগনাউট শেষ দিকে ৩৪ বলে ৩০ রান করলেও ব্যবধান কমাতে পারেননি। বাংলাদেশের হয়ে আজিজুল ও রিজান সমান ৩টি করে উইকেট নেন, আল আমিন শিকার করেন ২ উইকেট।

আগামী ১০ আগস্ট ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব–১৯ দলের। আগের ম্যাচে যাদের হারিয়ে এসেছে আজিজুলরা, সেই প্রতিপক্ষের বিপক্ষে এবার শিরোপা জয়ের মিশনে নামবে তারা।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ অনূর্ধ্ব–১৯: ৫০ ওভারে ২৮৪/৬ (রিফাত ৭৭, ফরিদ ৩৮\*, আব্দুল্লাহ ৩৭, দেবাশীষ ৩৪\*; মাজভিতোরেরা ৩/৭০)

জিম্বাবুয়ে অনূর্ধ্ব–১৯: ৩৫ ওভারে ১২৪ (জুজে ৪৭, ব্লিগনাউট ৩০; রিজান ৩/৯, আজিজুল ৩/২৫, আল আমিন ২/২৭)

ফল: বাংলাদেশ ১৬০ রানে জয়ী

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT