Thursday 17 September 2026,

প্রথমবারের মতো ঢাকায় আসছেন হানিয়া আমির

প্রকাশিত : 10:31 PM, 15 September 2025 Monday 112 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতের একটি ফ্লাইটে তিনি ঢাকায় আসছেন।

পাকিস্তানে দীর্ঘদিন ধরে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছেন হানিয়া। সম্প্রতি প্রতিষ্ঠানটি বাজারে এনেছে নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা। এর প্রচারণার অংশ হিসেবেই হানিয়ার এই বাংলাদেশ সফর বলে জানিয়েছে আয়োজকরা।

সোমবার সানসিল্ক হেয়ার এক্সপার্ট বিডির ফেসবুক পেজে হানিয়া আমিরের একটি ভিডিও বার্তা শেয়ার করা হয়। সেই ভিডিও বার্তায় হানিয়া আমিরকে বলতে শোনা গেছে, ‘হাই বাংলাদেশ, আমি হানিয়া। গেস হোয়াট? আমি ঢাকায় আসছি সানসিল্কের সঙ্গে। সবার সঙ্গে দেখা হবে।’

জানা গেছে, সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার সুবাদে ব্র্যান্ডটির প্রচারণায় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন হানিয়া আমির।

২০১৬ সালে অভিনয়ে নাম লেখান হানিয়া আমির। ‘মেরে হামসাফার’, ‘ফেরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’ কিংবা ‘কাভি মে কাভি তুম’-এর মতো জনপ্রিয় নাটকগুলো তাকে পৌঁছে দিয়েছে আকাশচুম্বী খ্যাতিতে।

সাম্প্রতিক সময়ে ভক্তদের কাছে তিনি হয়ে উঠেছেন দক্ষিণ এশিয়ার প্রিয় মুখ। পাকিস্তানের বাইরে বাংলাদেশেও তার বিপুলসংখ্যক ভক্ত রয়েছে। অনেকেই তাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT