Friday 17 July 2026,

গাজায় ইসরাইলি বর্বরতায় আরও ৮২ ফিলিস্তিনি নিহত

প্রকাশিত : 12:19 PM, 21 June 2025 Saturday 119 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইরানের সাথে যুদ্ধের মধ্যেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। শুক্রবার (২০ জুন) গাজাজুড়ে ইসরাইলি বাহিনীর হামলায় কমপক্ষে ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও দেইর আল-বালাহের পশ্চিমে একটি বাড়িতে জেট বিমান হামলায় আরো বেশ কয়েকজন নিহত হয়েছেন।
একাধিক হাসপাতাল সূত্র আল জাজিরাকে জানিয়েছে, মধ্য ও দক্ষিণ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর গুলিতে মানবিক সাহায্যের অপেক্ষায় থাকা কমপক্ষে ৩৪ জন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

হাসপাতাল সূত্রে আরো জানা গেছে, মধ্য গাজায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে ২৩ জন মানবিক সাহায্যের জন্য এসেছিলেন। গাজা সিটিতে আরো ২৩ জন প্রাণ হারিয়েছেন। দক্ষিণ গাজায় ২২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জন ত্রাণপ্রার্থীও ছিলেন।

আল জাজিরা জানিয়েছে, ২৭ মে থেকে বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) ত্রাণ বিতরণ শুরু করার পর থেকে ত্রাণ কেন্দ্রের কাছে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলায় শত শত মানুষ নিহত হয়েছেন।

ত্রাণসামগ্রী বিতরণের দায়িত্বপ্রাপ্ত ইসরাইলি ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত এই সংস্থাটি গাজায় নিরাপদে ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে ’ব্যর্থতা’ হয়েছে বলে জাতিসঙ্ঘ সমালোচনা করেছে। অন্যান্য সাহায্য সংস্থাগুলো এর আগেই সতর্ক করে দিয়েছিল, মার্চের শুরু থেকে ইসরাইল সম্পূর্ণ অবরোধ আরোপের পর গাজায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে।

গাজার সরকারি মিডিয়া অফিসের মহাপরিচালক ইসমাইল আল-থাওয়াবতা বৃহস্পতিবার বলেন, এখন পর্যন্ত ইসরাইলি বাহিনীর গুলিতে সাহায্য নিতে আসা ৪০৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিন হাজার ২০৩ জন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT