শনিবার ১৮ এপ্রিল ২০২৬, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কারিনা কাপুরের গোপন ফিটনেস রুটিন ফাঁস

প্রকাশিত : ০৭:১৭ পূর্বাহ্ণ, ৯ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার ৬৩ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বলিউডে যে কজন অভিনেত্রীর নামের সঙ্গে ‘ফিটনেস কুইন’ শব্দটি যোগ করা যায়, তাঁদের মধ্যে অন্যতম কারিনা কাপুর খান। কারিনা ও ফিটনেস যেন একে অপরের পরিপূরক। যত ব্যস্ততাই থাকুক, ফিটনেস রুটিন বাদ দেওয়ার পক্ষে নন এই বলিউড তারকা। নিজের ফিটনেস রুটিন তিনি তৈরি করেছেন মূলত ব্যায়ামের ধারাবাহিকতা ও শারীরিক শক্তির ওপর নির্ভর করে।

৪৪ বছর বয়সী কারিনা কাপুর খান বাড়িতে ওয়ার্কআউট করতেই বেশি পছন্দ করেন। ইনস্টাগ্রামে প্রায়ই তাঁর ওয়ার্কআউটের রিলস পাওয়া যায়। ভক্তরা বেশ আগ্রহ নিয়ে সেসব রিলস দেখেন। ভক্তকুল ছাড়াও ফিটনেস-সচেতন মানুষ কারিনার ওয়ার্কআউটের প্রশংসা করতে ভোলেন না। ত্বকের উজ্জ্বলতা ও শারীরিক সুস্থতার জন্য অন্য কিছুর চেয়ে শরীরচর্চাতেই ভরসা রাখেন এ তারকা—এ কথাও বিভিন্ন পত্রপত্রিকা থেকে জানা যায়।

চলতি বছরের ১১ আগস্ট, একটি ইনস্টাগ্রাম পোস্টে সেলিব্রিটি ফিটনেস কোচ মহেশ কারিনার সর্বশেষ ওয়ার্কআউট রুটিনের কিছু ঝলক অনুসারীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এ থেকে কিছুটা হলেও ধারণা করা যায় কারিনা কাপুরের ওয়ার্কআউট রুটিন সম্পর্কে।

কারিনা কাপুরের ওয়ার্কআউট রুটিনে যা রয়েছে—

লেগ রোটেশন

লেগ রোটেশনে হাঁটু ও গোড়ালির জয়েন্টে বিশেষভাবে পা ঘোরানো হয়। এটি হিপ জয়েন্টের নমনীয়তা ও শক্তি বাড়াতে সাহায্য করে। কারিনা তাঁর পেটের পেশিকে শক্তিশালী করতে এবং নিতম্বের নমনীয়তা উন্নত করতে লেগ রোটেশন করেন। এতে সামগ্রিকভাবে তাঁর শরীরের নিচের অংশের গতিশীলতা বাড়ে।

লেগ রাইজেস

তিনি তাঁর তলপেটের পেশি ও ঊরুকে টোনড রাখতে এই ব্যায়াম করেন। ব্যায়ামটি করার জন্য চিত হয়ে শুয়ে দুই হাত শরীরের দুপাশে রেখে পা দুটি সোজা ওপর দিকে তুলে ৯০ ডিগ্রি কোণে নিয়ে আসতে হয়। তারপর ধীরে ধীরে নামিয়ে আনতে হয়। এ ব্যায়াম পেটের নিচের অংশের পেশি (লোয়ার অ্যাবডোমিনিস) শক্তিশালী করে। নিয়মিত এটি করলে পেটের মেদ কমে এবং হিপ টোনড থাকে।

কেটলবেল সুইং

কারিনা নিতম্ব, হাঁটু ও পিঠের স্বাস্থ্য ভালো রাখতে কেটলবেল সুইং ব্যবহার করেন। তিনি আয়নার সামনে উভয় পা আলাদা করে দাঁড়ান। কাঁধ বরাবর দুই হাত দিয়ে বেলটি তুলে ধরে যতক্ষণ না বাহু শরীরের ৯০ কোণে আসে, ততক্ষণ ধীরে ধীরে তুলতে থাকেন। কমপক্ষে ৫ সেকেন্ডের জন্য এটি ধরে রাখতে হয়। তারপর যতটা সম্ভব ধীরে ধীরে পায়ের মাঝখানে বেলটি নামিয়ে নিতে হয়। এতে তাঁর ওজন থাকে নিয়ন্ত্রণে।

ক্রাঞ্চ

কারিনা তাঁর ওপরের পেটের পেশিগুলোকে টোনড রাখতে ক্রাঞ্চ করেন। মাটিতে পিঠ রেখে শুয়ে হাঁটু জোড়া ভাঁজ করে নেন, যাতে তাঁর পায়ের পাতা মাটিতে ঠেকে। হাত জোড়া মাথার পেছনে রেখে পেটের ওপরে চাপ দিয়ে মাথাটি হাঁটুর দিকে নিয়ে যান। এই পজিশনে ৫ সেকেন্ড থেকে তারপর আগের অবস্থায় ফিরে আসেন।

কারিনার ডায়েট ও ফিটনেসের গোপন তথ্য

স্ট্রেন্থ ট্রেইনিং, হাঁটাহাঁটি, সূর্য নমস্কার ও অন্যান্য ছোট ছোট ওয়ার্কআউট করেন কারিনা। ফিটনেস ঠিক রাখতে হালকা মসলায় রান্না করা সবজি-খিচুড়ি খান। খাওয়ার আগে খিচুড়ির ওপর ঘি ছড়িয়ে দেন। পরিমিত ঘি শরীর ও ত্বকের স্বাস্থ্যের জন্য ভালো। এ ছাড়া ফল দিয়ে টক দই থাকে তাঁর স্ন্যাকস টাইমে। এভাবেই ফিট থাকেন এই তারকা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT