Friday 21 August 2026,

কলকাতায় বাংলাদেশি মডেল শান্তা ৮ দিনের রিমান্ডে

প্রকাশিত : 07:59 AM, 2 August 2025 Saturday 119 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পালকে আট দিনের রিমান্ডে নিয়েছে লালবাজার গোয়েন্দা বিভাগ। বুধবার (৩০ জুলাই) তাকে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়। তার স্বামীর বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, গ্রেপ্তারের সময় শান্তার কাছ থেকে ভারতীয় আধার কার্ড ও ভোটার আইডি উদ্ধার করা হয়েছে। এছাড়া তার কাছে পাওয়া গেছে বাংলাদেশে ইস্যু করা মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ও একটি বিমান সংস্থার পরিচয়পত্র।

পুলিশ সূত্রে জানা যায়, শান্তা ২০২৩ সাল থেকে কলকাতার যাদবপুরের বিজয়নগরে একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। তিনি অ্যাপ-ভিত্তিক ক্যাব ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। এ ব্যবসার সূত্র ধরেই পুলিশের নজরে আসেন এবং পরে গ্রেপ্তার হন।

তদন্তকারীরা জানান, শান্তা একাধিক মডেলিং প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত এবং বাংলাদেশে তার পরিচিতি রয়েছে। তবে ভারতে অবস্থানের বৈধতা ও ভারতীয় নাগরিকত্ব-সম্পর্কিত নথিপত্রের বিষয়ে তিনি সঠিক কোনো তথ্য দিতে পারেননি।

এছাড়া, কিছুদিন আগে শান্তা পশ্চিমবঙ্গের ঠাকুরপুর থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন, যেখানে তিনি ভিন্ন ঠিকানা ব্যবহার করেন। পুলিশ বলছে, শান্তা প্রায়ই নিজের পরিচয় ও ঠিকানা পরিবর্তন করতেন।

তদন্তসংশ্লিষ্টরা সন্দেহ করছেন, শান্তার সঙ্গে একটি বড় ধরনের জালিয়াত চক্র জড়িত থাকতে পারে। ইতোমধ্যে তার এক পুরুষ সঙ্গীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যদিও তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অপরাধমূলক তথ্য পাওয়া যায়নি।

শান্তার বিরুদ্ধে ভারতীয় বিভিন্ন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে লালবাজার গোয়েন্দা বিভাগ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT