Sunday 26 July 2026,

আলোচনার অভিনয় করছে রাশিয়া: ফরাসি পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : 05:03 AM, 18 March 2022 Friday 486 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইউক্রেনে বর্বর হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। সঙ্গে আলোচনার অভিনয় করে যাচ্ছে- এমন দাবি করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-ভেস লে দ্রিয়ান।

তিনি দাবি করেন রাশিয়ার কৌশলই এটি। তারা হামলা চালিয়ে যাবে অন্যদিকে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের নাটক করবে।

এ ব্যাপারে বৃহস্পতিবার ফ্রান্সের গণমাধ্যম লে পার্সিয়ানকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমরা রাশিয়ার সেই পুরনো কৌশলই দেখছি; তারা অতি বেশি দাবি-দাওয়া পেশ করছে, ইউক্রেনকে আত্মসমর্পণ করতে বলছে এবং অবরুদ্ধ করে দেওয়ার ক্ষেত্রে জোর দিচ্ছে।

তিনি আরও বলেন, চেচনিয়া ও সিরিয়ার মতো তিনটি জিনিসই আমরা দেখছি। সেগুলো হলো-নির্বিচারে বোমাবর্ষণ, কথিত মানবিক করিডোর তৈরি করে প্রতিপক্ষকে মানবিক করিডোরের নিয়ম ভাঙছে এমন দোষারোপ করা, কোনো বাস্তবসম্মত লক্ষ্য ছাড়াই আলোচনা করা ও আলোচনার অভিনয় করা।

তবে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, ইউক্রেন এদিক দিয়ে পুরোপুরি বিপরীত।

তিনি বলেন, বিপরীতভাবে, ইউক্রেন খোলা মন নিয়ে আলোচনাগুলোতে বেশ গুরুত্বসহকারে অংশ নিচ্ছে।

রাশিয়া ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি প্রথম হামলা করে। এরপর ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা চার দফা আলোচনা করেন। বর্তমানে চতুর্থ দফার আলোচনা চলছে।

তবে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দুই পক্ষ।

সূত্র: আল জাজিরা

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT