Thursday 17 September 2026,

অমিতাভ বচ্চন নায়িকাকে জোর করে চুমু খান

প্রকাশিত : 11:48 AM, 15 December 2024 Sunday 155 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

অমিতাভ বচ্চন যিনি বলিউডে ‘অ্যাংরি ইয়ং ম্যান’ হিসেবে পরিচিত। জীবনের এক সময় বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে। এই ঘটনা ঘটেছিল একটি সিনেমায় একসঙ্গে কাজ করার সময়।

সেই সিনেমার শুটিং চলাকালীন অমিতাভ এবং অমৃতার মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছিল। কাজ শেষে একটি পার্টিতে তাদের বন্ধুত্ব নিয়ে গুঞ্জন আরও তীব্র হয়। পার্টিতে অমৃতা সিংয়ের দৃষ্টি পড়ে অমিতাভের বন্ধু ড্যানি ডেনজংপার ওপর। ড্যানির সঙ্গে নাচতে নাচতে বেশ ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন অমৃতা।

অমৃতার এই আচরণে ঈর্ষান্বিত হন অমিতাভ। তিনি নাকি এরপর অমৃতাকে নিজের কাছে টেনে এনে জোর করে চুমু খান। পার্টিতে উপস্থিত কয়েকজনের সামনে এই ঘটনা ঘটে।

পরদিন এই ঘটনা মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফিসফাসের কারণ হয়ে ওঠে। মেকআপ রুম থেকে ড্রাইভারদের আড্ডায়, সর্বত্র এই ঘটনা আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। তবে বচ্চন পরিবার সেই সময় বিতর্কটি ধামাচাপা দেয়।

পরে শোনা যায়, অমিতাভ এই ঘটনায় অমৃতার কাছে ক্ষমা চেয়েছিলেন। কিন্তু এটি সেই সময়ের অন্যতম রসালো গসিপ হিসেবেই রয়ে গেছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT