বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত জিম্মিদের লাশ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল

প্রকাশিত : ০৯:৩৫ পূর্বাহ্ণ, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার ১০৪ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার পাঁচ ইসরাইলি জিম্মির মরদেহ ফেরত দেবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এসব লাশ গ্রহণে প্রস্তুতি নিচ্ছে ইসরাইল।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম কান পাবলিক ব্রডকাস্টার এ তথ্য জানিয়েছে।

চুক্তিতে বলা আছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার ৩৩তম দিনে মৃত জিম্মিদের লাশ ফেরত দেওয়া হবে। ওই ৩৩তম দিনটি আগামী বৃহস্পতিবার পড়বে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই পাঁচ জিম্মি হামাসের কাছে থাকা অবস্থায় মারা গেছেন। তবে তারা কীভাবে মারা গেছেন সেটি জানানো হয়নি। দখলদার ইসরাইলের যত জিম্মি এখন পর্যন্ত মারা গেছেন তাদের বেশিরভাগই তাদের সেনাদের নির্বিচার হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করে হামাস।

যে জিম্মিদের লাশ ফেরত পাঠানো হবে তাদের নাম বৃহস্পতিবার সকালে ইসরাইলকে জানাবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটি। গাজা থেকে লাশগুলো ইসরাইলে পৌঁছানোর পর সেগুলো আবু কবির ফরেনসিক ইনস্টিটিউটে নিয়ে যাবে ইসরাইলি সেনাদের অ্যাম্বুলেন্স। ওই সময় তাদের পরিচয় যাচাই বাছাইয়ের কাজটি করা হবে। যখন পরিচয় নিশ্চিত হওয়া যাবে ঠিক তখনই তাদের পরিবারকে এ ব্যাপারে অবহিত করা হবে।

কান পাবলিক ব্রডকাস্টার পাঁচ জিম্মির লাশ কথা বললেও; আরেক সংবাদমাধ্যম ওয়াল্লা নিউজ জানিয়েছে, ওইদিন চারটি মরদেহ ফেরত দেওয়া হবে।

দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর এখনো এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। বৃহস্পতিবার মৃত জিম্মিদের লাশ পাঠানোর পর আগামী শনিবার তিন জীবিত জিম্মিকে মুক্তি দেবে হামাস।

সূত্র: টাইমস অব ইসরাইল

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT