মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবি

প্রকাশিত : ০৫:৫৩ পূর্বাহ্ণ, ৩০ সেপ্টেম্বর ২০২৪ সোমবার ১৪০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোতালিব হোসেনের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার বেলা ১১টায় এ কর্মসূচি পালন করা হয়। এতে ছাত্রজনতা, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ নানা পেশাজীবীর মানুষ অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, মগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সহসভাপতি ডা. হারুন-অর রশিদ, যুগ্ম সম্পাদক নূর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সদস্য হারুন মিয়া, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক খোদা বক্স প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান চেয়ারম্যান মোতালিব হোসেন একজন জনবিহীন ও দুর্নীতিবাজ চেয়ারম্যান। আওয়ামী লীগের ক্ষমতাধর এই চেয়ারম্যান দলীয় ক্ষমতা প্রয়োগ করে সীমাহীন দুর্নীতি করেছেন। সভা আহ্বান ছাড়া বাজেট পেশ, বৈষম্যহীন ট্যাক্স, বিভিন্ন উন্নয়ন তহবিলের বরাদ্দকৃত টাকা ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ভূয়া প্রকল্প দেখিয়ে আত্মসাত্, দুর্নীতিবাজ হত্যা মামলার আসামি মোতালিব হোসেনের অপসারণ দাবি করেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT