শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ল কিশোর

প্রকাশিত : ০৯:৩২ পূর্বাহ্ণ, ৩ মে ২০২৫ শনিবার ১১২ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস থেকে ছিটকে পড়ে মো. রিপন নামে এক কিশোর গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে লোহাগাড়া রুপবানা পাড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

আহত রিপন নোয়াখালী হাতিয়া আদর্শ গ্রাম এলাকার মাঈন উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেসের ছাদে করে ভ্রমণ করছিল রিপন। ট্রেনটি লোহাগাড়া স্টেশনে পৌঁছানোর আগে উপজেলার আধুনগর রুপবান পাড়া গ্রামে পৌঁছলে ট্রেনের ছাদ থেকে পড়ে যায় সে। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনিকা তাসনিন বলেন, সকাল ১০টার দিকে ট্রেনের ছাদ থেকে পড়ে রিপন নামের এক কিশোরকে আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি মাথায় প্রচুর আঘাত পেয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT