Wednesday 05 August 2026,

আমরা মানুষের দুর্ভোগের প্রতি উদাসীন হয়ে পড়েছি: রাষ্ট্রদূত তালহা

প্রকাশিত : 06:40 AM, 1 November 2025 Saturday 77 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের নবনির্বাচিত সভাপতি খন্দকার মোহাম্মদ তালহা বলেছেন, বিশ্ব ক্রমেই মানুষের দুর্ভোগ, সংঘাত, অনাহার, যুদ্ধ ও গণহত্যার প্রতি উদাসীন হয়ে পড়ছে।

উজবেকিস্তানের সামারখান্দে বৃহস্পতিবার অনুষ্ঠিত ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতির প্রথম বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রদূত তালহা বলেন, আমরা মানুষের দুর্ভোগ, সংঘাত, অনাহার, যুদ্ধ ও গণহত্যার প্রতি উদাসীন হয়ে পড়েছি।

তিনি সতর্ক করে দেন যে, সাংস্কৃতিক বৈচিত্র্য এখন অনেক সময় সমাজে বিভাজন সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি, বৈজ্ঞানিক অগ্রগতিও এমন ঝুঁকি তৈরি করছে যা মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হতে পারে।

কৃত্রিম বুদ্ধিমত্তা, ন্যানো প্রযুক্তি ও স্নায়ুবিজ্ঞানের অনিয়ন্ত্রিত ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে খন্দকার তালহা বলেন, ৮০ বছর পরেও ইউনেস্কোর মূল দর্শন আজও প্রাসঙ্গিক, তবে বর্তমান বিশ্ব নতুন ও জটিল চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে।

তিনি বৈশ্বিক সম্প্রদায়কে মানব মর্যাদা, নৈতিক মূল্যবোধ ও সহমর্মিতার চেতনা রক্ষায় আরও দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজুলে খন্দকার এম তালহাকে অভিনন্দন জানিয়ে বলেন, তার নেতৃত্ব বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন।

তিনি মাতৃভাষা সংরক্ষণে বাংলাদেশের অবদানকেও স্মরণ করেন।

সাধারণ সম্মেলনের সাবেক সভাপতি রাষ্ট্রদূত সিমোনা বলেন, রাষ্ট্রদূত তালহার অভিজ্ঞতা ও নেতৃত্ব ইউনেস্কো ও বৈশ্বিক সম্প্রদায়কে নতুন দিকনির্দেশনা দেবে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খন্দকার এম তালহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভ, সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ এবং স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেল্লেগ্রিনি।

উল্লেখ্য, ৪০ বছর পর এবারই প্রথম ইউনেস্কোর সাধারণ সম্মেলন সদর দপ্তর প্যারিসের বাইরে অনুষ্ঠিত হচ্ছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT