Thursday 06 August 2026,

যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী অভিবাসীদের স্থান দেবে বেলিজ সরকার

প্রকাশিত : 04:04 PM, 22 October 2025 Wednesday 83 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী অভিবাসীদের আশ্রয় দিতে সম্মত হয়েছে বেলিজ সরকার।

মধ্য আমেরিকার দেশটির সরকার সোমবার এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

বেলিজ সরকার তাদের ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তিতে পৌঁছেছে। ওই চুক্তির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থীদের আবেদন বিবেচনা করার সময় অস্থায়ীভাবে বেলিজে ‘নিরাপদ তৃতীয় দেশ’ হিসেবে আশ্রয় নিতে পারবে।

অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানকারীর সংখ্যা অতীতের যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
যুক্তরাষ্ট্রে মোট অভিবাসীর সংখ্যা আইনি বা অবৈধ উভয় মিলিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে ৫ কোটি ৩০ লাখ ছাড়িয়েছে, যা মোট জনসংখ্যার ১৫.৮ শতাংশের রেকর্ড। তবে পরে সংখ্যা কমতে শুরু করেছে।

মেক্সিকোর পর সবচেয়ে বেশি এসেছে গুয়াতেমালা, এল সালভাদর, হন্ডুরাস ও ভারত থেকে। ভেনেজুয়েলা, কিউবা, কলম্বিয়া, নিকারাগুয়া, ইকুয়েডর, ইউক্রেন ও পেরু থেকেও মাত্র দুই বছরে সংখ্যাটি দ্বিগুণের বেশি হয়েছে।

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী তালিকার শীর্ষে রয়েছে ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, নিউইয়র্ক, নিউ জার্সি ও ইলিনয়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT