Friday 24 July 2026,

এ বছর ইরানে এক হাজারেরও বেশি বন্দির মৃত্যুদণ্ড কার্যকর

প্রকাশিত : 08:21 AM, 5 October 2025 Sunday 79 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

নিরাপত্তা কর্মী ও এক ধর্মগুরুকে হত্যার দায়ে ইসরায়েলের সঙ্গে ‘যোগাযোগ থাকার’ অভিযোগে সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজান শনিবার এই খবর নিশ্চিত করেছে।

মিজানের প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে ছয়জন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের খোররামশহরে বোমা হামলা ও সশস্ত্র আক্রমণের সঙ্গে জড়িত ছিলেন। এসব হামলায় চারজন নিরাপত্তা কর্মী নিহত হন। তেহরানের দাবি, এই ছয়জন স্থানীয় আরব জাতিগোষ্ঠীর বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সদস্য ছিলেন।

অন্যদিকে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া অপর ব্যক্তি হলেন সামান মোহাম্মাদি খিয়ারেহ, যিনি স্থানীয় কুর্দি সম্প্রদায়ের সদস্য। তাকে ২০০৯ সালে কুর্দিস্তান প্রদেশের সানানদাজ শহরে সরকারপন্থী সুন্নি ধর্মগুরু মামুস্তা শেখ আল-ইসলামকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়।

বার্তাসংস্থা মিজান এই ব্যক্তিদের ইসরায়েলের সঙ্গে যোগাযোগ থাকার দাবি করলেও, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে, ইরান সরকার প্রায়শই অভ্যন্তরীণ বিরোধিতা দমনে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ আনে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ২০২৫ সালে এখন পর্যন্ত ইরান এক হাজারেরও বেশি বন্দিকে মৃত্যুদণ্ড দিয়েছে, যা গত ১৫ বছরে দেশটিতে সর্বোচ্চ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT