Tuesday 04 August 2026,

রাশিয়ায় ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা জারি

প্রকাশিত : 09:15 AM, 19 September 2025 Friday 93 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাতকা উপদ্বীপে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এ ভূমিকম্প অনুভূত হয়। এতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। খবর এনডিটিভি

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিভিন্ন ভবনের ফার্নিচার এবং লাইটগুলো দুলছে। আরেকটি ভিডিওতে দেখা যায়, রাস্তায় পার্কিং করা একটি গাড়িকে কাঁপতে দেখা যাচ্ছিল।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটি কামচাতকা উপদ্বীপের রাজধানী পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে ১২৮ কিলোমিটার (৮০ মাইল) পূর্বে এবং ভূপৃষ্ঠে থেকে ১০ কিলোমিটার (ছয় মাইল) গভীরে এটি আঘাত হানে।

রাশিয়ার স্থানীয় জিওফিজিক্যাল সার্ভিস জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৪ মাত্রার। এর ফলে অন্তত পাঁচবার আফটার শখ অনুভূত হয়। মার্কিন প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্রে জানিয়েছে, উপকূলীয় অঞ্চলে ভয়ংকর ঢেউ সৃষ্টি হতে পারে।

কামচাতকার গভর্নর ভ্লাদিমির সলোদভ টেলিগ্রাম বার্তায় জানান, আজ সকালে আবারও এখানে কম্পন অনুভূত হয়েছে। তিনি আরও জানান, ভূমিকম্পের আঘাতে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সাইকে সুনামির বিষয়ে সতর্ক করছি।

কামচাতকা উপদ্বীপটি টেকটনিক বেল্টে অবস্থিত। যেটি রিং অব ফায়ার নামে পরিচিত। ফলে এখানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। এর আগে গত জুলাইতে এ অঞ্চলে ৮. ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এতে ওই অঞ্চলের উপকূলীয় এলাকা সুনামির আঘাতে তলিয়ে যায়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT