Tuesday 04 August 2026,

মেলানিয়াকে গাজা নিয়ে মুখ খুলতে বললেন তুর্কি ফার্স্ট লেডি

প্রকাশিত : 07:34 AM, 24 August 2025 Sunday 87 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

স্বামী ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের অন্ধ সমর্থক। গাজায় দুর্ভিক্ষে থাকা ফিলিস্তিনিদের আওয়াজ তার কানে পৌঁছায় না। তাই এবার ট্রাম্পের স্ত্রীর কাছে চিঠি লিখে গাজার শিশুদের দুর্দশার কথা তুলে ধরেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোগান।

শনিবার আঙ্কারার কর্তৃপক্ষ জানিয়েছে, ফার্স্ট লেডি এমিন এরদোগান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে চিঠি লিখে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করে গাজার শিশুদের দুর্দশার বিষয়টি তুলে ধরার আহ্বান জানিয়েছেন।

এমিন এরদোগান লিখেছেন , ইউক্রেন ও রাশিয়ার শিশুদের বিষয়ে চলতি মাসের শুরুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে মেলানিয়া ট্রাম্পের পাঠানো চিঠি থেকে তিনি অনুপ্রাণিত হয়েছেন।

তিনি লিখেছেন, “আমার বিশ্বাস, ৬৪৮ জন ইউক্রেনীয় শিশুর প্রতি আপনার যে গুরুত্বপূর্ণ সংবেদনশীলতা… তা গাজার প্রতিও প্রসারিত হবে।”
এমিন এরদোগানের চিঠিতে আরও বলা হয়েছে, “আজকাল, যখন বিশ্ব একটি সম্মিলিত জাগরণ অনুভব করছে এবং ফিলিস্তিনের স্বীকৃতি একটি বিশ্বব্যাপী ইচ্ছাশক্তিতে পরিণত হয়েছে। আমি বিশ্বাস করি, গাজার পক্ষ থেকে আপনার আহ্বান ফিলিস্তিনি জনগণের প্রতি একটি ঐতিহাসিক দায়িত্ব পালন করবে।”

শুক্রবার একটি বিশ্বব্যাপী ক্ষুধা পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, গাজা শহর এবং এর আশেপাশের অঞ্চলগুলো আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষে ভুগছে এবং এটি সম্ভবত ছড়িয়ে পড়বে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT