Thursday 20 August 2026,

একই গাড়িতে উঠলেন ট্রাম্প-পুতিন

প্রকাশিত : 07:02 AM, 16 August 2025 Saturday 95 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইউক্রেইন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য আলাস্কায় বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্ষমতাধর দুই নেতাকে বহনকারী বিশেষ ফ্লাইট অবতরণের পর থেকেই আলোচনা হচ্ছিল তারা একই গাড়িতে বৈঠকের স্থানে যাবেন নাকি আলাদা যাবেন। অবশেষে সব জল্পনা উড়িয়ে একই গাড়িতে চড়ে বসলেন ট্রাম্প-পুতিন। খবর বিবিসির

এর আগে প্রথমে পুতিনকে বহনকারী ফ্লাইট আলাস্কার আ্যাঙ্কোরেজে অবতরণ করে। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলাস্কায় অবতরণ করেন বিশেষ ফ্লাইটে করে।

এরপর প্রেসিডেন্ট ট্রাম্প ও পুতিন বিমানের সামনে থেকে বিছানো লাল গালিচার ওপর দিয়ে হেঁটে আসেন এবং করমর্দন করেন।

প্রথমবার করমর্দনের পর ট্রাম্প পুতিনের হাতের ওপর মৃদু চাপড়ে দেন। পরে আবারও করমর্দন করেন।

তারা একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করে। পরে হাসিমুখে সংবাদমাধ্যমের জন্য ছবি তোলার জন্য দাঁড়ান।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, বৈঠকে ট্রাম্পের সঙ্গে তিনজন এবং পুতিনের সঙ্গেও তিনজন থাকবেন। পুতিনের সঙ্গে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ।

লাভরভ ও উশাকভ অভিজ্ঞ কূটনীতিক, যারা রাশিয়ার পররাষ্ট্রনীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

লাভরভ ২০ বছরেরও বেশি সময় ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্ব দিচ্ছেন, আর উশাকভ—যিনি এক দশকেরও বেশি সময় ধরে প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ উপদেষ্টা। ‍তিনি এর আগে যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT