Wednesday 26 August 2026,

ট্রাম্প-পুতিনের আলোচনাকে স্বাগত জানিয়ে যা বললেন জেলেনস্কি

প্রকাশিত : 07:00 AM, 16 August 2025 Saturday 100 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য আলাস্কায় বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্ষমতাধর দুই নেতার এই আলোচনাকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর বিবিসির

জেলেনস্কি আলোচনাকে স্বাগত জানিয়েছেন এবং পুনরায় জোর দিয়ে বলেছেন যে, শান্তি প্রতিষ্ঠার জন্য ইউক্রেনকে অবশ্যই আলোচনায় অন্তর্ভুক্ত করতে হবে।

এদিকে যখন ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন আলাস্কায় বৈঠকের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে আহ্বান জানিয়েছিলেন যে, ‘যুদ্ধটি রাশিয়াই শুরু করেছে, তারা যেন তা শেষ করে’।

ইউক্রেনের নেতা বলেছেন, এই বৈঠক ‘প্রয়োজনীয়’। তবুও তিনি পুনরায় জোর দিয়ে বলেন যে, ‘‘কিয়েভকেও আলোচনায় অন্তর্ভুক্ত করতে হবে, যাতে ‘কার্যকর সিদ্ধান্ত’ নেওয়া যায়’’।

জেলেনস্কিকে আজকের আ্যাঙ্কোরেজ বৈঠকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়নি।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘নিরাপত্তা, নিশ্চয়তা প্রয়োজন। স্থায়ী শান্তি প্রয়োজন। সবাই মূল লক্ষ্যগুলি জানে। আমি ধন্যবাদ জানাই সকলকে যারা বাস্তব ফলাফল অর্জনে সহায়তা করছেন।’

এখন আলাস্কার আঙ্করেজে এলমেনডর্ফ-রিচার্ডসন ঘাঁটিতে সাংবাদিকদেরম এবং বিশ্বজুড়ে মানুষের অপেক্ষার পালা।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মুহূর্তে তাদের ঘনিষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে নিয়ে বৈঠক করছেন, এর পরে তারা ‘ওয়ার্কিং লাঞ্চ’ এ অংশ নেবেন, যেখানে আরো অনেকে উপস্থিত থাকবেন। সব কিছুই হবে সাধারণ মানুষের চোখের বাইরে।

ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটন থেকে আলাস্কায় যাওয়া সাংবাদিকরা বাইরের একটি তাঁবুতে বসেছেন। কোনো এক সময় তাদের যৌথ সংবাদ সম্মেলনের জন্য প্রস্তুত হতে বলা হবে। সেটা হবে কাছের একটি বলরুমে। সেই মুহূর্তে বিশ্ব জানতে পারবে এই আলোচনা থেকে কী ফল এলো।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT