Thursday 20 August 2026,

এখনো ভারতকে নিজেদের আকাশসীমায় ঢুকতে দিচ্ছে না পাকিস্তান

প্রকাশিত : 09:17 AM, 20 July 2025 Sunday 139 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে ভারত-পাকিস্তান উত্তেজনা শীতল হয়েছে। কিন্তু এখনো ভারতীয় এবং ভারতের সঙ্গে সম্পর্কিত সব ধরনের উড়োজাহাজ নিজেদের আকাশসীমায় ঢুকতে দিচ্ছে না পাকিস্তান।
ভারতের পেহেলগামে গত ২২ এপ্রিল সংঘটিত জঙ্গি হামলায় ২৫ জন ভারতীয় পর্যটক নিহত হওয়ার পর সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিত করে ভারত। এর পাল্টা পদক্ষেপ হিসেবে গেল ২৪ এপ্রিল সব ধরনের ভারতীয় উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় পাকিস্তান। এর পর দু-দেশের মধ্যেই থেমে যায় যুদ্ধ। কিন্তু বারবার আকাশসীমায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াচ্ছে ইসলামাবাদ।

এবার নতুন করে এ নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে দেশটির বিমানবন্দর বিষয়ক সরকারি কর্তৃপক্ষ, পাকিস্তান এয়ারপোর্ট অথরিটি- পিএএ। খবর দ্য হিন্দু ও ইন্ডিয়ান এক্সপ্রেসের।

শুক্রবার এ বিষয়ে একটি নোটিশ জারি করেছে পিএএ। সেখানে বলা হয়েছে, আগামী ২৪ আগস্ট ভারতীয় সময় অনুযায়ী ভোর ৫টা ১৯ মিনিট পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে নিষেধাজ্ঞা। যতদিন নিষেধাজ্ঞা থাকবে, ততদিন পর্যন্ত ভারত এবং ভারতের সঙ্গে সম্পর্কিত কোনো সামরিক, বেসামরিক কিংবা যে কোনো ধরনের উড়োজাহাজ যদি পাকিস্তানের আকাশসীমায় দেখা যায়— তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এপ্রিলে এ নিষেধজ্ঞা জারির পর কয়েক দফায় তার মেয়াদ বাড়াল পাকিস্তান। পিএএ-এর সর্বশেষ নোটিশ জারির আগ পর্যন্ত এই মেয়াদ ছিল ২৩ জুলাই পর্যন্ত।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT