Friday 21 August 2026,

সার্বিয়ায় আগাম নির্বাচনের দাবিতে লাখো মানুষের বিক্ষোভ

প্রকাশিত : 07:16 AM, 30 June 2025 Monday 126 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

আগাম নির্বাচনের দাবিতে সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল সার্বিয়া। দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নেতৃত্বে রাজধানী বেলগ্রেডের রাস্তায় নেমে এসেছেন লাখ লাখ মানুষ।

গত শনিবার (২৮ জুন) শুরু হয় সরকারবিরোধী এই বিক্ষোভ। এই বিক্ষোভ গত ছয় মাস ধরে চলে আসা সম্প্রসারিত আন্দোলনের অংশ। যা গত নভেম্বরে এক ট্রেন স্টেশনের ছাদ ধসে ১৬ জন নিহতের ঘটনায় শিক্ষার্থীদের উদ্যোগে শুরু হয়।

প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচের পদত্যাগের দাবিতে জনসমুদ্রে পরিণত হয় রাজধানী বেলগ্রেডের স্লাভিয়া স্কয়ার। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, এদিন প্রায় ১ লাখ ৪০ হাজার বিক্ষোভকারী সমাবেশে অংশ নেন। ১২ বছর ধরে ক্ষমতায় থাকা ভুচিচের সরকারকে ‘ফ্যাসিবাদী’ অভিহিত করে এর অবসান চান তারা।

তানজানিয়ায় সংঘর্ষে বাস পুড়ে ৪০ জনের মৃত্যু

শিক্ষার্থীদের নেতৃত্বে এই আন্দোলনে নেমে আসেন সাধারণ নাগরিকরাও। এ সময় ভুচিচের বিরুদ্ধে জোর করে ক্ষমতা আকড়ে রাখার অভিযোগ তুলে অবিলম্বে আগাম নির্বাচন দেয়ার দাবি জানান বিক্ষুব্ধরা।

যদিও প্রেসিডেন্টের পাশাপাশি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ভুচিচ আগাম নির্বাচনের দাবি প্রত্যাখ্যান করেছেন। ২৫০ আসনের পার্লামেন্টে তার জোটের দখল রয়েছে ১৫৬টি আসনে। তবে লাগাতার আন্দোলনে নড়বড়ে হয়ে উঠছে ভুচিচের জনপ্রিয়তার ভিত।

বিক্ষোভ সমাবেশ থেকে একজন বলছিলেন, আজ আমরা এখানে এসেছি সার্বিয়াকে বদলাতে। এই সরকারকে বিদায় জানিয়ে নতুন নির্বাচনের দিকে যেতে।যেভাবেই হোক, সেই নির্বাচন হোক। এরপর শুরু হবে আরেক যুদ্ধ, সে যুদ্ধ আর রাস্তায় নয়, এবার হবে ব্যালট বাক্সে। আরেকজন বলেন, আমরা এসেছি শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে। পুরো শক্তি, সাহস আর মন-প্রাণ দিয়ে আমরা তাদের জন্য আছি, তাদের পাশে আছি।

তবে পুলিশ বিশাল এই আন্দোলন ছত্রভঙ্গ করার চেষ্টা করে। ফলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। আন্দোলনকারীদের দমাতে লাঠিচার্জ করে পুলিশ। পুলিশের দাবি, নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়ে আন্দোলনকারীরা। এতে বেশ কয়েকজন আহত হন। আটক করা হয় আরও বেশ কয়েকজনকে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT