Wednesday 26 August 2026,

ইসরায়েলে ভয়াবহ আগুন, রূপ নিতে পারে দাবানলে

প্রকাশিত : 08:27 AM, 27 June 2025 Friday 136 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইসরায়েলের একটি বনভূমিতে আগুন লেগেছে। বৃহস্পতিবার (২৬ জুন) দ্য টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।

আশঙ্কা করা হচ্ছে, এ আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ফের ইসরায়েলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়লে ক্ষতিগ্রস্ত হতে পারে ইহুদি বসতিও।

জেরুজালেমের প্রবেশপথে রুট ১-এর কাছে আগুন লেগেছে। তা নেভাতে ব্যস্ত দমকলকর্মীরা।

সর্বশেষ খবর অনুযায়ী, জেরুজালেমের হার হামেনুহোট কবরস্থান সংলগ্ন রুট ১-এর কাছে আগুন জ্বলছে। কাছেই শহরের প্রবেশপথ।

আগুন ছড়ালে গুরুত্বপূর্ণ রাস্তাটি বন্ধ হয়ে যেতে পারে। বনের আগুন ছড়িয়ে পড়া রোধে দমকলকর্মীরা কাজ করছে।

ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, জেরুজালেমের অগ্নিনির্বাপক কর্মীদের আগুন নেভাতে বেশ কয়েকটি অগ্নিনির্বাপক বিমান সহায়তা করছে।

প্রয়োজনে বাইরে থেকে বিমান আনা হবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বিশেষজ্ঞরা।

এর আগে গত মে মাসেই ইসরায়েল ভয়াবহ দাবানলের কবলে পড়ে। তখন ইসরায়েলের দখলকৃত শহর জেরুজালেমের পার্বত্য অঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করে।

পরিস্থিতি এতই ভয়াবহ হয়ে ওঠে যে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’আর আন্তর্জাতিক অগ্নিনির্বাপণ সহায়তা চেয়ে এক ডজনেরও বেশি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন।

সেটিকে কর্মকর্তারা ইসরায়েলের ইতিহাসের অন্যতম বৃহৎ দাবানল বলে অভিহিত করেন।

ওই সময় জেরুজালেম-তেল আবিব মহাসড়কে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটে। ফলে পুলিশ রাস্তা বন্ধ করে দেয় এবং আশেপাশের এলাকা থেকে হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়।

পরে বিভিন্ন দেশের সহায়তা অর্ধশতাধিক ফায়ার ফাইটার বিমান ও অগ্নিনির্বাপক কর্মী আধুনিক কৌশলে দাবানল নিয়ন্ত্রণে আনেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT