Friday 24 July 2026,

পার্বত্য চট্টগ্রামের বনে আছে চিতা বাঘ

প্রকাশিত : 08:01 AM, 26 June 2025 Thursday 145 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পার্বত্য চট্টগ্রামের একটি বনে চিতাবাঘের সন্ধান পেয়েছে ক্রিয়েটিভ কনজারভেশন এলায়েন্স (সিসিএ) নামের বন্যপ্রাণীবিষয়ক একটি সংস্থা। ক্যামেরার ফাঁদ পেতে তারা তুলেছে বাঘের ছবিও। এতে দেখা যায়, সংরক্ষিত একটি বনে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ। সিসিএ তাদের ফেসবুক পেজে এই ছবি বুধবার প্রকাশ করেছে। তবে পার্বত্য চট্টগ্রামের কোন এলাকার বনে এই ছবি মিলেছে; নিরাপত্তাজনিত কারণে তা প্রকাশ করেনি তারা।

সিসিএর প্রধান নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার সিজার বুধবার রাতে গণমাধ্যমকে বলেন, জুন মাসে পার্বত্য চট্টগ্রামের একটি বনে এক চিতার দেখা মিলেছে। এক মাস আগে থেকে এই ক্যামেরা সেখানে স্থাপন করা হয়। এর মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি, পার্বত্য চট্টগ্রামে চিতা বাঘ আছে। তবে বন্য প্রাণীর সঠিক ঠিকানা যাতে কেউ শিকারীরা না পায় সে কারণে এলাকার নাম প্রকাশ করিনি আমরা। তবে বুধবার রাতে ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের ফেসবুক পেজে চিতা বাঘের দুটি ছবি দেওয়া হয়। সেটাতে দেখা যায়, বনের মধ্যে চিতা বাঘটি নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা এক ভিডিওতে বাঘবিশেষজ্ঞ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম মনিরুল এইচ খান বলেন, পার্বত্য চট্টগ্রামের বনে চিতা থাকার খবরটা খুবই আশাপ্রদ। তবে কোন বনে কী সংখ্যক চিতা বাঘ রয়েছে, তা বলা কঠিন।

তিনি জানান, যে চিতা বাঘটির ছবি বুধবার প্রকাশ করা হয়েছে, সেটিকে পূর্ণবয়স্ক মনে করছেন গবেষকেরা। তবে এটা নিয়ে আরও পর্যবেক্ষণ এবং গবেষণা চালানো দরকার।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংশ্লিষ্ট বনটি বান্দরবানে বলে ধারণা করেছেন অনেকে। বান্দরবানের চিম্বুক রেঞ্জ, মোদক রেঞ্জ, রেং তলাং রেঞ্জের রাতের জঙ্গলে প্রায়শই অদ্ভুত পশুপাখির শব্দ শোনা যায় বলে মন্তব্য করেন অনেকে। এসব বনে বানর, মেছোবাঘ, ধূসর বনমোরগ আর সবুজ বোড়া সাপ দেখেছেন বলে উল্লেখ করেন বি ডি রায়হান নামের এক ব্যক্তি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT